মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার প্রত্যেক গ্রামকে শহরে রুপান্তরিত করা হবে

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২১ ইং
আলমডাঙ্গার প্রত্যেক গ্রামকে শহরে রুপান্তরিত করা হবে
পানির পাইপ লাইন স্থাপন ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন বলেছেন, ‘ইচ্ছা থাকলে দেশের উন্নয়ন করা সম্ভব। মঞ্চে এসে দু-চারটে কথা যারা বলে যান, তাতে দেশের উন্নয়ন হয় না। উন্নয়ন করতে হলে সদিচ্ছা থাকা প্রয়োজন। যা আমরা কাজ করে দেখিয়েছি। মাত্র ১২ বছর ক্ষমতায় এসে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জীবনমান অনেক উন্নত করেছেন। আমরা চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় যে উন্নয়ন করেছি, তা কোনো সরকারের আমলে হয়নি।’ আলমডাঙ্গা পৌরসভায় পানি সরবরাহের পাইপলাইন স্থাপন ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আলমডাঙ্গা পৌর এলাকার চাতাল মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা পৌরসভায় পানি সরবরাহে ৩৬.৪৫ কিলোমিটার পাইপ লাইন স্থাপন ও ৫.২৭ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হচ্ছে। এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আজকে আমরা স্বাধীনতার ৫০ বছরপূর্তি পালন করতে যাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখী-সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি দেশ বিনির্মাণের। বঙ্গবন্ধুর চিন্তার প্রতিফলন ঘটানোর জন্য বঙ্গবন্ধুর কন্যা নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন। কোথায় কী লাগবে, তা উনার নখদর্পণে। সেই লক্ষ্যে রাস্তাঘাট, স্কুল-কলেজ, বিদ্যুতের ব্যবস্থা করছেন। আলমডাঙ্গার মানুষের সুপেয় পানির প্রয়োজন। সেটা প্রধানমন্ত্রী জানেন। তিনি সে ব্যবস্থা করেছেন। তিনি আরও বলেন, ‘আজ পৌরসভায় ১০ কোটি টাকার সুপেয় পানি সরবরাহ ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হলো। পৌরসভায় যে সামান্য কাজ বাকি থাকল, তা অতিসত্ত্বর করা হবে। আশা করি আগামী কয়েক বছরে আলমডাঙ্গার প্রত্যেক ইউনিয়নের গ্রামকে শহরে রুপান্তরিত করা হবে। বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল, অনেক দেশ আজ বাংলাদের মতো হতে চায়। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজে বলেছেন, ইউরোপ বা আমেরিকার মতো নয়, আমরা বাংলাদেশের মতো হতে চাই।’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শেষ ঠিকানা আমার প্রাণপ্রিয় নেতা ছেলুন ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞ আলমডাঙ্গা পৌরবাসীর কাছে, যারা বারবার আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের ঋণ আমি কোনো দিন ভুলব না। নির্বাচনের আগে ৩৩টি রাস্তার কাজ শুরু করেছিলাম। ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে। এই কাজও করোনার কারণে শুরু করতে দেরি হয়ে গেল। তারপরও আজ শুভ উদ্বোধন করা হলো। আশা করি, পৌরবাসীকে নাগরিক সুবিধা দিতে আমরা কোনো কার্পণ্য করব না।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প পরিচালক ওয়াজেদ আলী, চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার এরশাদুজ্জামান মৃদুল, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, চুয়াডাঙ্গা সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুজ্জামান লিটু বিশ্বাস, মুন্সী আলমঙ্গীর হান্নান, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুল আলী মাস্টার, রবিউল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহামাইন জোয়ার্দ্দার অনিক, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজি মারজাহান নিতু, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, খাদেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক মোজাহেদুর রহমান লোটাস জোয়ার্দ্দার প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী