মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

টিকার দ্বিতীয় চালান আসছে আজ

  • আপলোড তারিখঃ ২২-০২-২০২১ ইং
টিকার দ্বিতীয় চালান আসছে আজ
সমীকরণ প্রতিবেদন: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভিশিল্ডের দ্বিতীয় চালান দেশে আসছে আজ সোমবার। গতকাল রোববার দেশে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সোমবার ঠিক কখন টিকা এসে পৌঁছাবে ফ্লাইট শিডিউল ঠিক না হওয়ার কারণে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি। নাজমুল হাসান পাপন বলেন, ‘একুশে ফেব্রুয়ারি এবং রবিবার থাকার কারণে দুই দেশেই সরকারি ছুটি চলছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত হতে পারবো যে কখন দেশে টিকা আসছে। তবে এটি নিশ্চিত যে সোমবার টিকার দ্বিতীয় চালান আসছে।’ এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেওয়ার পর সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ২২ ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান দেশে আসবে। এখন পর্যন্ত ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে। আমাদের চাহিদার ওপর টিকার সংখ্যা কম-বেশি হতে পারে। কারণ, এখনও ৬০ লাখের বেশি টিকার মজুত রয়েছে। টিকা নিয়ে কোনও সংকট হবে না। প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি টিকা কেনার চুক্তি হয়। সে অনুযায়ী, গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ টিকা দেশে আসে। তবে তার আগে গত ২০ জানুয়ারি আসে ভারত সরকারের উপহার দেওয়া একই কোম্পানির ২০ লাখ টিকা। টিকার দ্বিতীয় চালানের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের ইপিআই কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক বলেন, ‘বেক্সিমকো আমাদের জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি টিকা আসতে পারে। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনও কনফারমেশন লেটার আমাদের হাতে আসেনি। কনফারমেশন লেটার আসার পর আমরা বলতে পারবো।’ প্রসঙ্গত, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। সেদিন থেকে শুরু করে শনিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত টিকা নিয়েছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ মানুষ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী