মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

  • আপলোড তারিখঃ ২১-০২-২০২১ ইং
একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
বাঙালির প্রথম প্রতিরোধ ও মহান ভাষা আন্দোলনের গৌরবময় দিন আজ সমীকরণ প্রতিবেদন: অমর ২১ শে ফেব্রুয়ারি আজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের মহিমায় ভাস্বর এক দিন। বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশের গৌরবময় এদিনে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মহান ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছিলাম মায়ের ভাষায় কথা বলার অধিকার। যাদের ত্যাগে বাংলা বিশ্ব আসনে পেয়েছে গৌরবের উচ্চাসন। একুশের প্রথম প্রহর থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মহান ভাষা শহীদদের। প্রথমে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বেতার, টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। এদিকে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জন বিশিষ্ট নাগরিকের হাতে একুশে পদক তুলে দিয়েছেন। এবার ভিন্ন এক পরিবেশে উদ্যাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহামারি করোনার কারণে এবার শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর কর্মসূচি পালিত হবে স্বাস্থ্যবিধি মেনে। সংগঠনের পক্ষ থেকে একসঙ্গে ৫ জন এবং ব্যক্তি হিসেবে একসঙ্গে সর্বোচ্চ দুইজন শ্রদ্ধা জানাতে ভেতরে প্রবেশ করতে পারবেন। একইভাবে সারা দেশে একুশের কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। শুধু রাজধানী ঢাকাতেই নয়, চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারা দেশে স্কুল-কলেজে, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের জনগণ। পাড়ায়-মহল্লায় শিশু-কিশোরদের নিজ হাতে গড়া শহীদ মিনারও আজ সেজে উঠবে নতুন প্রজন্মের ফুলেল শ্রদ্ধায়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ’৫২-এর একুশে ফেরুয়ারি ছিলো ঔপনিবেশিক শাসন-শোষণ ও শাসকগোষ্ঠীর প্রভুসুলভ মনোভাবের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং ভাষার ভিত্তিতে বাঙালির জাতীয় চেতনার প্রথম উন্মেষ। প্রথম প্রহরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন: চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে স্বাস্থ্যবিধি মেনে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এরপর বিচার বিভাগের পক্ষ থেকে জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার জাহিদুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মারুফ হাসান শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। জাতীয় সংসদ সদস্য হিসেবে পুষ্পার্ঘ্য নিবেদনের পর জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এরপর ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, জেলা পরিষদের পক্ষে পরিষদের সদস্যবৃন্দ, চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষে পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনসহ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, আওয়ামী কৃষক লীগ, যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠন, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। ``বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা জানান চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠন, চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) জাসদ, স্বাধীনতার পক্ষের সব রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠন, জেলা আইনজীবী সমিতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা জেলা শাখা, ডায়াবেটিক সমিতি চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা, স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদ চুয়াডাঙ্গা, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ডক্টরস চুয়াডাঙ্গা, উপ-পরিচালক জেলা পরিবার পরিকল্পনা অফিস, উপ-পরিচালক জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, সাহিত্য পরিষদ, জেলা স্কাউটস, বাংলাদেশ শিক্ষক-অভিভাবক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, চেম্বার অব কমার্স চুয়াডাঙ্গা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, উদীচী চুয়াডাঙ্গা জেলা শাখা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা, এলজিইডি চুয়াডাঙ্গাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ``এদিকে, একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক হুসাইন মালিক, সহসম্পাদক সুমন পারভেজ, হেমন্ত কুমার সিংহ রায়, নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেল, সজিব হোসেন, অফিস সহকারী তৌহিদুর রহমান তপুসহ সমীকরণ পরিবার। চুয়াডাঙ্গায় যেভাবে পালিত হবে দিনটি: ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এ উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কসমূহে আলপনা ও বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সাজানো হয়েছে। আজ সারা দিন জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা হবে। সকাল ৬টা ৪৫ মিনিট থেকে স স প্রতিষ্ঠান থেকে প্রভাতফেরি নিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ৯টায় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সকাল ১০টা থেকে সরকারি কলেজ মঞ্চে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১০টা থেকে একই মঞ্চে শিশুদের কবিতা আবৃত্তি, সংগীত, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করবে জেলা শিশু একাডেমি। বাদ জোহর বা সুবিধামতো সময়ে জেলার সব মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে সরকারি আয়োজনের বাইরেও জেলার বিভিন্ন আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উদ্যোগে প্রভাতফেরি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতারও আয়োজন রয়েছে। এছাড়াও সরকারি-বেসরকারি-আধাসরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে আলোকসজ্জ্বা করা হয়েছে গতকাল দিনগত রাত থেকেই। আলমডাঙ্গা: ``আলমডাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে প্রথমে আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, সমবায় কর্মকর্তা মজিবর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি প্রমুখ। এরপর শহীদ মিনারে ফুল দেন আলমডাঙ্গা থানার পক্ষে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, ওসি (তদন্ত) মাসুদুর রহমান, এসআই আমিনুল, এসআই সুফল, এসআই কামরুল, এসআই হাসনাইন গিয়াস উদ্দিন, এসআই সুব্রতসহ পুলিশ সদস্যবৃন্দ। এরপর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শহীদ মিনারে মাল্যদান করেন বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমুখ। উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনু, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সহসভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন। আলমডাঙ্গা সরকারি কলেজের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকমণ্ডলী। এছাড়াও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ। দামুড়হুদা: ``দামুড়হুদা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দীন, দামুড়হুদা মডেল থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, দর্শনা থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষে সভাপতি এম নুরুন্নবী, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোনের বকুল, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবি, ক্যাশিয়ার শমশের আলী, উপজেলা অওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, থানা যুবলীগের পক্ষে যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু, কৃষক লীগের পক্ষে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের পক্ষে অধ্যক্ষ কামাল হোসেন, আনসার ভিডিপি প্রমুখ। মেহেরপুর: ``আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে মেহেরপুর ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। প্রথমে রাষ্ট্র ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষের পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খান। এরপর মেহেরপুর পুলিশ সুপার, মেহেরপুর জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, শহর আওয়ামী লীগ, জেলা বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ, মেহেরপুর রিপোর্টার্স ক্লাব, মেহেরপুর প্রেসক্লাব, অরণি থিয়েটারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাহিত্য সংগঠন পুস্পমাল্য অর্পণ করে। মুজিবনগর: ``মুজিবনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস ও উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন নির্বাহী অফিসার সুজন সরকার। পরে মুজিবনগর থানার পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাশেম, টুরিস্ট পুলিশ, আনসার ভিডিপি, মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের পক্ষে পৃথকভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি কামরুল হাসান চাঁদু, জেলা জাতীয় পার্টির (জেপি) পক্ষে প্রকাশনা সম্পাদক উজ্জ্বল হোসেন, উপজেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ সাকিব, উপজেলা কৃষক লীগের পক্ষে সভাপতি নজরুল ইসলাম, বাগোয়ান ইউপি পরিষদের পক্ষে চেয়ারম্যান আয়ূব হোসেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু, দারিয়াপুর ইউপি পরিষদের পক্ষে তৈফিকুল বারী বকুল, মোনাখালী ইউপি পরিষদের পক্ষে মফিজুর রহমান, বাগোয়ান ইউপি যুবলীগের পক্ষে আহ্বায়ক আজিজুর রহমান মুংলা, যুগ্ম আহ্বায়ক মি. বাবুল মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে সহসভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক আরিফ, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি মুজিবর রহমান মধু, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি রফিকুল ইসলাম রফা, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি রেজাউর রহমান নান্নু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষে সভাপতি আলিবদ্দীন শেখ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও মুজিবনগর পল্লী বিদ্যুৎ সমিতি শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে। গাংনী: ``নানা কর্মসূচির মধ্যদিয়ে গাংনীতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা ও গাংনী প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর গাংনী পৌরসভা, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, ওয়ার্কাস পার্টি, প্রভাতী সংঘসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ, মেহেরপুর-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান, ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম, উপজেলা কৃষি অফিসার কে এম সাহাব উদ্দীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি কমরেড আব্দুল মাবুদ, প্রভাতী সংঘের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম, আব্দুল ওয়াদুদ, আশাদুজামান লিটন, ফারুক, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী