মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পার্কটি বিনোদনসহ মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য জানাবে

  • আপলোড তারিখঃ ২১-০২-২০২১ ইং
পার্কটি বিনোদনসহ মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য জানাবে
আলমডাঙ্গা বধ্যভূমি সংলগ্ন নির্মাণাধীন পার্ক পরিদর্শনকালে ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বধ্যভূমি সংলগ্ন নির্মাণাধীন পার্ক পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে নির্মাণাধীন পার্কের নির্মাণকাজ পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শনকালে তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা এ দেশের সাধারণ জনগণ, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের হত্যা করে। তাঁদের মরদেহ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। সেসব স্থান আজও সাক্ষী হয়ে রয়ে গেছে ‘বধ্যভূমি’ নামে। আলমডাঙ্গা বধ্যভূমি পার্কটি নতুন প্রজন্মের ছেলে, মেয়েদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে। আলমডাঙ্গায় শিশুদের বিনোদনের কোনো জায়গা নেই। এই পার্ক শিশুদের বিনোদনসহ মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য জানতে সহায়ক হবে।’ এসময় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু, অ্যাড. মখলেছ উদ্দিন, পরিমল কুমার কালু ঘোষ, টুটুল হোসেন, যুবলীগ নেতা আহসান উল্লাহ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর সভাপতি নয়ন সরকার, ছাত্রলীগ নেতা সাকিব, হাসান, রকি, অটল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী