মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ পাঁচ নারী আহত

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২১ ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ পাঁচ নারী আহত
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার দীনদত্ত ব্রিজের পাশে ইজিবাইক ও আলগামনের সংঘর্ষে পাঁচজন নারী আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক বারাদী যাবার পথে মেহেরপুর সদর উপজেলার দীনদত্ত ব্রিজের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলগামন ইজিবাইকে ধাক্কা দেয়। এসময় ইজিবাইকে থাকা ৫ জন নারী যাত্রী আহত হন। অপর দিকে, মেহেরপুরের আমঝুপি রাজনগরের মাঝামাঝি স্থানে সার বোঝাই ট্রাক দুর্ঘটনায় চালক আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, খুলনা থেকে সার বোঝাই ঢাকা মেট্রো-ট-১৬-৮৩০০ নম্বরের একটি ট্রাক মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এবং রাজনগরের মাঝামাঝি স্থানে এসে পৌঁছলে ট্রাকের একটি পাতি ভেঙে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুটি আমগাছের সাথে ধাক্কা মারলে ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। এসময় রাস্তার ধারের দুটি আমগাছ ভেঙে যাওয়ার পাশাপাশি ট্রাকটির সম্মুখভাগ ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ট্রাকের হেলপার ইমন জানান, সার বোঝাই করে আসার সময় হঠাৎ করে গাড়ির একটি পাতি ভেঙে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার ডান পাশে আম গাছের সাথে সজোরে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। ট্রাকের চালক ও হেলপার ঝিনাইদহ কালীগঞ্জ এলাকার বাসিন্দা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী