নৌকা বিজয়ী হওয়ায় দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে
- আপলোড তারিখঃ
১৯-০২-২০২১
ইং
আলমডাঙ্গায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পৌর আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়ে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীককে বিজয়ী করে দলের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু চতুর্থ বারের মতো পৌর মেয়র নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানাই। সারা দেশে করোনাভাইরাসের টিকা পৌঁছে গেছে। আপনারা টিকা গ্রহণ করুন। সরকার বিনামূল্যে টিকা পাঠিয়েছে, আপনারা যদি টিকা না নেন, তাহলে আলমডাঙ্গা উপজেলার বরাদ্দকৃত টিকা পার্শ্ববর্তী উপজেলায় চলে যাবে। আপনারা টিকা থেকে বঞ্চিত হবেন।’
মতবিনিময় সভায় আলমডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র হাসান কাদীর গনু বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাচ্ছি আমাদের চুয়াডাঙ্গা জেলার আওয়ামী লীগের একমাত্র ভরসা সকলের প্রাণপ্রিয় নেতা এমপি ছেলুন জোয়ার্দ্দারকে। একই সঙ্গে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে আমি ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আল্লাহর ইচ্ছায় ও আপনাদের সকলের ভোটে ৪র্থ বারের মতো আমি মেয়র নির্বাচিত হয়েছি। আলমডাঙ্গা পৌরবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন, আমি যেন এই পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তর করতে পারি।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, অ্যাড. শামসুজ্জোহা, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম, খন্দকার শাহ আলম মণ্টু, মজিবর রহমান, আমিরুল ইসলাম মণ্টু, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, জেলা নির্বাহী সদস্য শাহ আলম, আবু মুছা, সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, আওয়ামী লীগ নেতা দিদার আলী প্রমুখ।
কমেন্ট বক্স