মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শহীদ জিয়া ও মুক্তিযুদ্ধ এক সূত্রে গাঁথা; এ অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০২১ ইং
শহীদ জিয়া ও মুক্তিযুদ্ধ এক সূত্রে গাঁথা; এ অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশে বক্তারা সমীকরণ প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করতে গেলে পুলিশি বাঁধায় তা পণ্ড হয়ে যায়। পরে সাহিত্য পরিষদের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদ্য সমাপ্ত চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সিরাজুল ইসলাম মনি। জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপি নেতা মাহমুদ হাসান পল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খায়রুল ইসলাম, ইনতাজ আলী, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, যুবদল নেতা ও নবনির্বাচিত কাউন্সিলর ইমরান মহলদার রিণ্টু, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা যুবদলের অর্থ সম্পাদক মো. মমিনুল রহমান মমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাফিজুর রহমান মুক্ত, স্বরাজ, ইসহাক আলী, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনক, রফিকুল ইসলাম, চৌধুরী আলম বাবু, আব্দুর রহিম খান, দেলোয়ার জাহান ঝণ্টু, জেলা যুবদলের সদস্য নাজমুল হক নাজমুল, হাফিজুল ইসলাম হ্যাপি, চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, পৌর বিএনপি নেতা মিলন, শাহা আলম, কলম উদ্দিন, চিৎলা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বেল্টু বিশ্বাস, আব্দুল, মিল্টন, মানোয়ার, ফরজ, রুবেল, আব্দুল রশীদ, গাংনী ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান কাজী, সাধারণ সম্পাদক হাসিবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপি নেতা রুহুল কুদ্দুস পচা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক এম এস হাসান, প্রচার সম্পাদক মাবুদ সরকার, অর্থ সম্পাদক হাবিবুর রহমান রাজিব, সদস্য আবুল কালাম আজাদ, রুবেল হাসান, আব্দুল সামাদ, তুহিন ইসলাম, আবু হেনা, রাজু আহমেদ, জাকির হোসেন, এরশাদ, ইমন, খোকা, সানোয়ার মেম্বার, সাজ্জাদ হোসেন, আলেক, বোরহান, সালাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুব, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মেহেদী হাসান, আলমডাঙ্গাা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান মাবুদ, বকুল হোসেন, চিৎলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশিদুল ইসলাম রাশেদুল, চুয়াডাঙ্গা সরকারি কলেজে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, আরাফাত মালিতা, মাহাবুব, আবু শামা, রিদয়, হাছান, রিয়াদ, আল আমিন, মেহেদী, সান, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিঙ্কু, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুল হাসান তন্ময়, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রাজিব, জাহিদ হাসান শুভ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধ এক সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধে তাঁর যে ভূমিকা, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ফ্যাঁসিবাদ এ সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়াউর রহমানের বীর উত্তমের খেতাব কেড়ে নিতে অপচেষ্টা চালাচ্ছে। এ অপচেষ্টার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই মাফিয়া ও স্বৈরশাসক আওয়ামী সরকারের পতনের দাবিতে অচিরেই রাজপথের আন্দোলনের ডাক আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আন্দোলনে এই স্বৈরাচার সরকারের পতন অনিবার্য।’ ঝিনাইদহ: `` সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সামনে এ কর্মসূচির আয়োজন করে দলটির জেলা শাখা। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিউর রহমান, সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, আখতারুজ্জামান, সদস্য আলাউল হক আলা, পৌর বিএনপির সদস্যসচিব মাহবুবুর রহমান শেখর, থানা বিএনপির সদস্যসচিব আলমগীর হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ। বক্তারা বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিন্ধান্ত নিলে তার পরিণতি ভালো হবে না। বিএনপি নেতাদের অভিযোগ, স্বাধীনতা যুদ্ধে ভারতের বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে আওয়ামী লীগ নেতারা যখন আরাম-আয়েশে ফুর্তি করে বেড়াচ্ছিল, তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে হতাশাগ্রস্ত জাতিকে জাগিয়ে তুলেছিল। বক্তাগণ ঢাকায় বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী