জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে
সমীকরণ প্রতিবেদন:
জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে দর্শনা ও জীবননগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দর্শনা:
দর্শনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় পৌরসভার কাউন্সিলর কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার সচিব মনিরুজ্জামান শিকদার, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান হাবু, হারুন অর রশিদ, নাসির উদ্দীন, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক কবি আবু সুফিয়ান ও যুবলীগ নেতা হবা জোয়ার্দ্দার। এছাড়াও দর্শনা পৌরসভার সকল কাউন্সিলর, কর্মচারী ও পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে, দর্শনা পৌর বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় দর্শনা পুরাতন বাজার পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভার অয়োজন করা হয়। পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন খেদু, পৌর যুবদলের আহবায়ক ফারুক হোসেন, সদস্যসচিব জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন লিটন, সরোয়ার হোসেন, সেলিম মেহফুজ মিল্টন, বিএনপি নেতা রেজাউল ইসলাম, সেলিম খান, সেলিম হোসেন, মুহিদ হাসান, নেপাল, মনজুর, পিয়ার, সবদুল, যুবদল নেতা টুটুল শাহ, নাসির উদ্দিন হাসু, শাহাবুদ্দিন, রাশেদ, ওসমান, সাইদুল, সজীব, সেচ্ছাসেবক দলের মান্নান, নুরুল, আবু হেনা, মন্টু, দর্শনা থানা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান, যুগ্ম আহবায়ক রাসেল আহম্মেদ লিয়ন, সজীব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-মামুন।
জীবননগর:

জীবননগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন মঈন, রায়পুর ইউপি চেয়ারম্যান, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডা. হেলেনা আক্তার নিপা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সুখেন্দু, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ।