মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুলিশ সদস্যদের ব্যক্তি ও দলের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে

  • আপলোড তারিখঃ ১৪-০২-২০২১ ইং
পুলিশ সদস্যদের ব্যক্তি ও দলের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে
আলমডাঙ্গা পৌর নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে অফিসার-ফোর্সদের সঙ্গে ব্রিফিংকালে এসপি জাহিদ নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সদের উদ্দেশে ব্রিফিং করেছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল শনিবার সকাল ৯টায় আলমডাঙ্গা থানা চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংকালে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ভোট গ্রহণ শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ডিউটিতে নিয়োজিত সকলকে দায়িত্ব পালন করতে হবে। সকলকে ব্যক্তি ও দলের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। ভোট গ্রহণ সুষ্ঠু করতে যা যা করণীয়, তাই করতে হবে। তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে জেলা পুলিশ ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। কারও গাফিলতির কারণে অবাধ ভোট গ্রহণ বিঘ্নিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিশেষে পুলিশ সুপার সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে ভোটের সঙ্গে সংশ্লি¬ষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সকলের সহযোগিতা কামনা করেন। নির্বাচনে বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন, তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন এসপি জাহিদ। ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সগণ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী