এ অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে আমি কাজ করে যাচ্ছি
- আপলোড তারিখঃ
১২-০২-২০২১
ইং
জীবননগরে বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এমপি টগর
জীবননগর অফিস:
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসনের সভাপতিত্বে আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে এ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। উদ্বোধনকালে এমপি টগর বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। শিক্ষাক্ষেত্রে সরকার তুলনামূলক বেশি আন্তরিক। যে কারণে শিক্ষার ক্ষেত্রে নানামুখি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে তা দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। সবশেষে এমপি টগর বলেন, এ অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে আমি কাজ করে যাচ্ছি এবং আগামীতেও কাজ করবো, ইনশাল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, জেলা পরিষদের সদস্য মিতা। উদ্ভোধন অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মী ও বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স