মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষাকে আরও গণমুখী করতে হবে

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২১ ইং
শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষাকে আরও গণমুখী করতে হবে
চুয়াডাঙ্গায় স্কুল ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্কুল ব্যবস্থাপনা বিষয়ে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সচেতনতামূলক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি (জাইকা)’র সহায়তায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথামিক বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা পরিষদ। প্রশিক্ষণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আমাদের জাতির ভিত্তিটাকে যদি মজবুত করতে হয়, তাহলে প্রাথমিক থেকেই সেটা করতে হবে। বঙ্গবন্ধু সেই দিকে নজর দিয়েই প্রাথমিক বিদ্যালয়গুলোকে একসাথে জাতীয়করণ করেছিলেন। শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষাটাকে আরও গণমুখী করতে হবে। তাহলে একজন শিশু সেখান থেকে গড়ে ওঠার সুযোগ পাবে।’ এটিও আবু তালেবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি ও নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসরাম রাজু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬০টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্য মিলে মোট ১২০ জন প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রথম দিনে ২০টি স্কুলের ৪০ জন এ প্রশিক্ষণে অংশ নেন। আগামী দুই দিনে আরও ৮০ জন এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী