ব্যক্তি আক্রোশ ও দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নৌকাকে বিজয়ী করতে হবে
- আপলোড তারিখঃ
১০-০২-২০২১
ইং
আলমডাঙ্গা পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগ ও পথসভায় বাবু দিলীপ কুমার
আলমডাঙ্গা অফিস:
আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা, গণসংযোগ ও পথসভায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, এফবিসিসিআই-এর সহ-সভাপতি, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক ও ডায়ামন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে তিনি শহরের আল-তায়েবা মোড়ে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। মীর শফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড় আমাদের দলীয় প্রতীক নৌকা। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দিয়েছেন, সকলের উচিত ব্যক্তি স্বার্থে নয়, দলীয় প্রতীক বিচার করে, দলীয় প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে কাজ করা। আমি আমার পক্ষ থেকে সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে বলছি, সকলেই একত্রিত হয়ে এক কাতারে দাঁড়িয়ে দলীয় প্রতীক নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে আসুন। আগামী ১৪ ফেব্রুয়ারি আলমডাঙ্গা পৌর নির্বাচনে সকল নেতা-কর্মী একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে বিজয় করার লক্ষ্যে মাঠে কাজ করবেন। বর্তমান সরকার উন্নয়নের সরকার, বর্তমান সরকার দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। বর্তমানে বিশ্বের অনেক দেশ আজ আমাদের এই বাংলাদেশকে ফলো করে। বাংলাদেশের বুকে স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান। করোনাকালীন সময়ে সরকার সাধারণ মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দিয়েছে। তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, ব্যক্তি আক্রোশ ও দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, ‘আজ আমরা আপনাদের কাছে বঙ্গবন্ধু কন্যার দেওয়া নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে এসেছি। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী তাঁর পিতার স্বপ্ন বাস্তবায়ন করবেন। তবে আপনাদের কাছে বলতে এসেছি, আপনারা আগামী ১৪ তারিখে ভালোবাসা দিবসে সকলে ঐক্যবদ্ধভাবে ভালোবেসে নৌকা প্রতীকে ভোট দিয়ে গনু ভাইকে বিজয়ী করবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, আব্দুল হালিম চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাড. শফি, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন দিপ্ক, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক আলো মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তরিকুল ইসলাম টুকুল, আবু তাহের, সবুজ, তায়েফ ও সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা।
জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক শরিফুল ইসলাম রিফাতের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব ট্যাক্কর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদকের মধ্যে নাজমুল, এনামুল, রাজু, লিটন মোল্লা, লতিফ, রাসেল জোয়ার্দ্দার, জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাগর, সাঈম, শুভ, ইমরান, বিপ্লব, আলিফ, জজ, রাব্বি, রিয়ন, আসিফ প্রমুখ।
কমেন্ট বক্স