মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়তে হবে

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২১ ইং
ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়তে হবে
জীবননগর পৌর নির্বাচন উপলক্ষে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিমকালে বিএনপি নেতা বাবু খান সমীকরণ প্রতিবেদক: জীবননগর পৌরসভা নির্বাচনে বাংলাদশে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজলো বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবনিমিয় সভা অনুষ্ঠতি হয়। মতবনিমিয় সভায় বাবু খান বলনে, ‘বর্তমান সরকারের আমলে দেশের মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে। সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে ও দেশনেত্রেী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ভোট আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই সকল দুঃশাসনের জবাব দিতে যত বাধাই আসুক, ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়তে হবে। আমাদরে সকল ভেদাভেদ ভুলে ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে মানুষের কাছে যেতে হবে।’ এসময় তিনি আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী নোয়াব আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসনে খান খোকন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকেরে প্রার্থী শাহজাহান কবির, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দীন চুন্নু, সীমান্ত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাজাহান আলী, জেলা যুবদলের সহসভাপতি আবুল হোসেন তোয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক হজরত আলী প্রমুখ। মতবিনিময় সভা শেষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু জীবননগর বাজারে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী