মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘তারেক রহমানের বিরুদ্ধে হাস্যকর রায় ঘোষণা করা হয়েছে’

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০২১ ইং
‘তারেক রহমানের বিরুদ্ধে হাস্যকর রায় ঘোষণা করা হয়েছে’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সাজা প্রদানের প্রতিবাদে চুয়াডাঙ্গা, দামুড়হুদা ও দর্শনায় ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি সমীকরণ প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলায় নড়াইলের আদালতে সাজা প্রদানের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সারা দেশে উপজেলা মর্যাদার ইউনিটগুলোতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলাধীন সদর উপজেলা, পৌর, সরকারি কলেজ, দামুড়হুদা উপজেলা, দর্শনা থানা, পৌর ও কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল শনিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে সাহিত্য পরিষদ চত্বর থেকে থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাঁধার মুখে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মাহবুব। পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ সিদ্দিকী সোহেলের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক আব্দুল হাদিদ জিতু, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাত, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসানাত রিংকু, সদর উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক আমির সোহেল, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক খন্দকার ইভেন, তৌফিক আহমেদ ইরান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান কনক, আমিনুল ইসলাম সৌরভ, মাহফুজ আহমেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, আরিফুল ইসলাম, সাকিবুল হাসান ও ইয়াসির আরাফাত, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রাজু, শহীদ জিয়া ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের ১নং সদস্য মিজানুর রহমান সোহাগ, সিনিয়র সহসভাপতি হাসানুজ্জামান হাসান, যুগ্ম সম্পাদক সংগীত আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য রাশেদ হাসান তুহিন, নাদিম উদ্দীন, পৌর ছাত্রদলের সদস্য জিলা, ইসতিয়াক, শাহরুখ, আরমান, কলেজ ছাত্রদলের সদস্য আবু রায়হান খোকন। এ ছাড়াও ছাত্রনেতা উচ্ছ্বাস, সম্রাট, সাকিব, লিটন, সাইফুল, হৃদয়, সুমন, জীম, ইমন, পিয়াস, ফাহিম, হারুন, স্বপ্লীল ও সাজু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। ``অন্যদিকে, দামুড়হদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এমডিকে সুলতানের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করা হয়। উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অপর দিকে, দর্শনা থানা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। দর্শনা থানা ছাত্রদলের আহ্বায়ক এসএমএস কামরুল হাসান লাবুর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্যসচিব আল মামুনের উপস্থাপনায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি মোরশেদুর রহমান লিংকন, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, সদস্যসচিব পলাশ আহমেদ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেন রিয়েল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মুফা, থানা ছাত্রদলের সদস্য আল আমিন, পৌর ছাত্রদলের সদস্য আরাফ খান মামুন, কলেজ ছাত্রদলের সদস্য হাসান, শিপন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা জিনারুল, জিয়াউর, নোমান, জিহাদ, পাপ্পু, সাগর, তোতা, শিপন ও ফরহাদ। সমাবেশে বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ‘হঠাৎ করে অবৈধভাবে এই রায় ঘোষণা করে সরকার তাদের লজ্জা ঢাকার ব্যর্থ চেষ্টা করছে। ভিত্তিহীন মামলায় আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে এই হাস্যকর রায় ঘোষণা করা হয়েছে। সরকার বুঝে গেছে তাদের সময় বেশিদিন নেই। তাই ক্ষমতা ধরে রাখতে যতটা পারা যায় নোংরামির আশ্রয় নেওয়া হয়েছে। বাংলাদেশের জনগণের কাছে এখন সবকিছুই পরিস্কার হয়ে গেছে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী