ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত বিপুলের ৬ মাসের কারাদণ্ড
- আপলোড তারিখঃ
০৭-০২-২০২১
ইং
আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিপুল (২৭) নামের এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পরে আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি বাজারে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত বিপুলকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। বিপুল একই উপজেলার আইলহাঁস ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
জানা যায়, অভিযুক্ত বিপুল ঘোলদাড়ি গ্রামের ৭ম শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। গতকাল সকালে ওই স্কুলছাত্রী ঘোলদাড়ি বাজারের এক টিউটরের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে সকাল ৮টার দিকে ওই স্কুলছাত্রী ঘোলদাড়ি মসজিদের কাছে পৌছালে, তাকে একা পেয়ে বিপুল জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়। এসময় ওই স্কুলছাত্রী চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে এবং তাকে উদ্ধার করে। পরে অভিযুক্ত বিপুলকে স্থানীয়রা গণধোলাই দিয়ে ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশের নিকট সোর্পদ করে। পরে ওই স্কুলছাত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ বিসয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী ঘোলদাড়ি বাজারে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিপুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এদিকে, এ ঘটনার পর ধর্ষণ চেষ্টাকারি অভিযুক্ত বিপুলের শাস্তির দাবিতে ঘোলদাড়ী বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বিপুলের কঠিন শাস্তি দাবি করা হয়।
কমেন্ট বক্স