মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাঙচুর নয়, আ.লীগ উন্নয়নের রাজনীতি করে

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০২১ ইং
ভাঙচুর নয়, আ.লীগ উন্নয়নের রাজনীতি করে
আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে টোটন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এম. সবেদ আলী সম্প্রতি বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ কটূক্তি করেছেন, এমন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আলমডাঙ্গা পৌরসভার নির্বাচন অতি সন্নিকটে। এ নির্বাচনকে ঘিরে একটি চক্র নৌকা প্রতীকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন নিজেরা অঘটন ঘটিয়ে দোষ আওয়ামী লীগের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ভাঙচুর নয়, বরং উন্নয়নের রাজনীতি করে। আমরা পাকিস্তানের শাসন দেখেছি, কায়েদি আজম থেকে শুরু করে আইয়ুব খান, ইয়াহিয়া খান দেখেছি। আমরা তাঁদের বিরুদ্ধে আন্দোলন করে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ থেকে তাদেরকে তাড়িয়েছি। আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ আন্দোলন দেখে ভয় করে না। এদেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু জীবন বাজি রেখে স্বাধীন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নৌকা প্রতীক মানেই উন্নয়নের প্রতীক। আগামী ১৪ ফেব্রুয়ারি আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে এই পৌরসভার উন্নয়নের ধারা অব্যহত রাখবেন। এটাই আমার বিশ্বাস।’ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, নির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা। এসময় আরও উপস্থিত ছিলেন, অ্যাড. জোহা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদ মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউছার আহম্মদ বাবলু, নির্বাহী সদস্য নুরুল ইসলাম, শাহ আলম, কাজী অরুন, সিরাজুল ইসলাম, হাজী লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম, আমিনুর রহমান মল্লিক, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, ডা. অমল কুমার বিশ্বাস, মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু, যুবলীগ নেতা আহসান উল্লাহ, সাজ্জাদুল হক স্বপন, অ্যাড. সালমুন আহম্মদ ডন, নয়ন সরকার, আশরাফুল ইসলাম, শাহাবুল হক, রেজাউল হক, বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, মোস্তাফিজুর রহমান রুন্নু, আবু সাইদ পিন্টু, আব্দুল হালিম মন্ডল, ইয়াকুব আলী মাস্টার প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী