দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
- আপলোড তারিখঃ
০৬-০২-২০২১
ইং
দর্শনা পৌর নির্বাচন পরবর্তী নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি নেতা বুলেট
দর্শনা অফিস:
দর্শনা পৌরসভায় নির্বাচন পরবর্তী দলকে সুসংগঠিত, শক্তিশালী ও বেগবান করতে পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দর্শনা পুরাতন বাজারস্থ পৌর বিএনপির নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি নেতা হাবিবুল্লাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের একটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক সংগঠন। বর্তমান ক্ষমতাসীন দলের আগ্রাসনে দল ও দলের নেতা-কর্মীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। দর্শনা পৌরসভার নির্বাচন কীভাবে সংগঠিত হয়েছে, আপনারা সকলেই জানেন। দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের নির্দেশে ভোট বর্জন করা হয়েছে। তবে ভোট বর্জন করা মানেই রাজনীতি থেকে সরে যাওয়া নয়। ভোট বর্জনকে শক্তিতে রুপান্তরিত করতে হবে। দলকে সুসংগঠিত করে শক্তিশালী ও বেগবান করতে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাহারুল ইসলাম, রেজাউল ইসলাম, সেলিম হোসেন, সেলিম খান, হারেজ উদ্দিন ডাবলু, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ, কুড়ুলগাছী ইউনিয়ন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম, পিয়ার, সব্দুল, মণ্টু, যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্যসচিব জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, জাহান আলী, সরোয়ার হোসেন, মিল্টন, আপু, মান্নান মাস্টার, নাশির উদ্দিন হাসু, সাহাবুদ্দিন, সুলতান, টুটুল শাহ, বাবু, ছোট ফারুক, স্বেচ্ছাসেবক দলের নুর আলম সিদ্দিকী মজনু, সুমন মিয়া, সজিব, রাশেদ জেলা ছাত্রদলের সহসম্পাদক জাকির হোসেন, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, রিয়েল ইসলাম লিয়ন, পৌর ছাত্রদলের সদস্যসচিব আল মামুন, আরাফ খান, মামুন, রিদয় প্রমুখ।
কমেন্ট বক্স