মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলায় মোট ৫৯টি কেন্দ্রে দেওয়া হবে টিকা

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলায় মোট ৫৯টি কেন্দ্রে দেওয়া হবে টিকা
করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে জেলা কমিটির সভা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা। সভায় সিভিল সার্জন ও জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব ডা. এ এস এম মারুফ হাসান বলেন, এখন পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় ৬ হাজার ৪৫৩ জনের তালিকা পাওয়া গেছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রথম সারির ব্যক্তিরা সুরক্ষা অ্যাপে অনলাইনের মাধ্যমে নিবন্ধন করে টিকা পেতে পারবে। জেলায় মোট ৫৯টি কেন্দ্র স্থাপন করা হবে। প্রতিটি কেন্দ্রে দুজন নার্স ও চারজন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। নার্স-স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৯টি, আলমডাঙ্গা উপজেলায় ১৮টি, দামুড়হুদা উপজেলায় ১১টি, জীবননগর উপজেলায় ১১টি ও সিভিল সার্জনের অধীনে দুটি অতিরিক্ত কেন্দ্র থাকবে। করোনা ভ্যাকসিনের টিকাদান কর্মসূচি সফল করার জন্য ইতোমধ্যে জেলাব্যাপী মাইকিং ও পোস্টারিং করা হচ্ছে বলেও জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী