বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল দিকে নজর আছে

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২১ ইং
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল দিকে নজর আছে
চুয়াডাঙ্গায় স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণে এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্রসূতি মায়েদের স্বাস্থ্য-সুরক্ষায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিত ও ডেলিভারি বিষয়ে ইউএইচ অ্যান্ড এফডব্লিউসি/কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইটারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র’ সহযোগিতায় ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের বাস্তবায়নে চুয়াডাঙ্গা সদর উপজেলার আয়াজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আপনাদের এলাকায় দরিদ্র গর্ভবতী মায়েদের বিনা মূল্যে নিরাপদ সেবা নিশ্চিত করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের পারদর্শী হতে হবে। আপনাদের ওপর সরকারের একটা আস্থা আছে। প্রধামন্ত্রী শেখ হাসিনার সকল দিকে নজর আছে। আপনাদের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর ব্যবস্থা করেছেন তিনি।’ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দিপক কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতাউর রহমান, মেডিকেল অফিসার ডা. বেলাল উদ্দিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি প্রমুখ। আলোচনা সভায় চাকরি জীবনের অনুভূতি ব্যক্ত করার পাশাপাশি কিছু দাবি নিয়ে বক্তব্য দেন হেলথ প্রোভাইডার উম্মে পাপিয়া মিতালী। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডা. শফিকুল ইসলাম, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা অফিসার গোলাম মেহেরুন জোয়ার্দ্দার প্রমুখ। এবার চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আফরিন আরা ও কুতুবপুর ইউনিয়নের সাজেদা খাতুন সবচেয়ে বেশি নরমাল ডেলিভারি করানোর জন্য তাদেরকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা অভিনন্দন জানান। আলোচনা সভা শেষে গান পরিবেশন করেন স্বাস্থ্য সহকারী পাপিয়া সারওয়ার।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী