আ.লীগ সরকার সবসময় দেশ ও জনগণের কথা ভাবে
- আপলোড তারিখঃ
০১-০২-২০২১
ইং
জীবননগরে ৬ কোটি টাকা ব্যয়ে করতোয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধনকালে এমপি টগর
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ:
‘শেখ হাসিনার ইনোভেশন, ড্রেজিং করে নদী শাসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নদী খনন কাজের উদ্বোধন করা হয়েছে। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর থেকে পাথিলা পর্যন্ত ৬ কোটি ৭৯ হাজার টাকা ব্যয়ে ৭ কিলোমিটার করতোয়া নদী পুনঃখনন করা হবে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে করতোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে করতোয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকৌশলী জাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করতোয়া নদী পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সবসময় দেশ ও জনগণের কথা ভাবে এবং উন্নয়নের জন্য কাজ করে। বর্তমান সরকার দেশ এবং দেশের মানুষের জীবন-মানোন্নয়নের লক্ষে দেশের প্রতিটি জেলা, উপজেলা এমনকি গ্রামীণ এলাকাতেও ব্যাপক হারে উন্নয়নমূলক কাজ করে চলেছে। গ্রামের রাস্তাগুলো এখন শহর মতো হয়ে গেছে। কোথাও মাটির রাস্তা নেই। স্কুল, কলেজগুলোতেও নতুন নতুন ভবন তৈরি করা হয়েছে। আজ কৃষকদের জীবন-মানোন্নয়নের লক্ষে কৃষি ভর্তৃকি প্রদান করা হচ্ছে। শুধু তাই নয় দেশের বিভিন্ন স্থানে মরা নদী যেখানে কিছু দখলদাররা নদী দখল করে বাধ দিয়ে মাছ চাষ করছে, সেগুলোকেও সাধারণ মানুষের জন্য পুনঃখনন করে উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং হয়েছে। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলীর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, প্রকৌশলী মনিরুজ্জামান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম মুনিম লিংকন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, বাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, আওয়ামী লীগ নেতা জাকির বিশ্বাস, সীমান্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি মিল্টন, ঠিকাদার জাকাউল্লাহ প্রমুখ।
কমেন্ট বক্স