দেশে আরও ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫০৯
- আপলোড তারিখঃ
২৯-০১-২০২১
ইং
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন ১ জনের করোনা শনাক্ত
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছে আরও ১৫ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০৯ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৫৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৬১১ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ৮ হাজার ৮৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় আক্রান্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ। বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হন। দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় দুই হাজার ছাড়ায়। গত ১০ ডিসেম্বর থেকে নতুন রোগী শনাক্ত এবং শনাক্তের হার কম। তিন সপ্তাহ ধরে পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে। চলতি বছরের অধিকাংশ দিন ১ হাজারের কম রোগী শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় আরও ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৬১ জন। গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। গতকাল আলমডাঙ্গা উপজেলায় করোনা থেকে নতুন ১ জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৫৫৩ জন।
জানা যায়, গত বুধবার করোনা আক্রান্ত সন্দেহে ১৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় গতকাল উক্ত নমুনার মধ্যে ১টি নমুনায় করোনা শনাক্ত হয়, অন্য ১২টি নমুনার ফলাফল নেগেটিভ আসে।
গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য সদর উপজেলা থেকে ৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল করেজ হাসপাতালে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এপর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ৭৬৪টি, প্রাপ্ত ফলাফল ৭ হাজার ৫৬৫টি, পজিটিভ ১ হাজার ৬৬১টি, নেগেটিভ ৫ হাজার ৯১৪টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় মাত্র ৫ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। আক্রান্তদের প্রত্যেকেই আছেন হোম আইসোলেশনে। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৬ জনের। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
কমেন্ট বক্স