মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর দিবসের জনসভায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আহত-৪

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০১৭ ইং
মুজিবনগর দিবসের জনসভায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আহত-৪
মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর দিবসের জনসভায় যাওয়ার পথে মেহেরপুর-মুজিবনগর সড়কের কেদারগঞ্জে শ্যালোইঞ্জিন চালিত নসিমনের চাকা খুলে ৪ জন আহত হয়েছে ।  আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে ওই দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, গাংনী উপজেলার শেওড়তলা গ্রামের হাফিজউদ্দিনের ছেলে নজরুল ইসলাম, সুন্নত আলীর ছেলে রাজু আলী,মিলন হোসেনের ছেলে সাগর হোসেন ও বাবর আলীর ছেলে সেন্টু। আহতরা জানান, মুজিবনগর দিবসের জনসভায় যাওয়ার পথে মেহেরপুর- মুজিবনগর সড়কের কেদারগঞ্জে শ্যালোইঞ্জিন চালিত নসিমনের চাকা খুলে খাদে পড়ে তারা আহত হয়। ওই সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী