ছবির ক্যাপশন:
মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর দিবসের জনসভায় যাওয়ার পথে মেহেরপুর-মুজিবনগর সড়কের কেদারগঞ্জে শ্যালোইঞ্জিন চালিত নসিমনের চাকা খুলে ৪ জন আহত হয়েছে । আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে ওই দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, গাংনী উপজেলার শেওড়তলা গ্রামের হাফিজউদ্দিনের ছেলে নজরুল ইসলাম, সুন্নত আলীর ছেলে রাজু আলী,মিলন হোসেনের ছেলে সাগর হোসেন ও বাবর আলীর ছেলে সেন্টু। আহতরা জানান, মুজিবনগর দিবসের জনসভায় যাওয়ার পথে মেহেরপুর- মুজিবনগর সড়কের কেদারগঞ্জে শ্যালোইঞ্জিন চালিত নসিমনের চাকা খুলে খাদে পড়ে তারা আহত হয়। ওই সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
