বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশে আরও ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ৫১৫

  • আপলোড তারিখঃ ২৭-০১-২০২১ ইং
দেশে আরও ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ৫১৫
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন করোনা শনাক্ত নেই সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে সংক্রমিত হয়েছে ৫১৫ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গতকাল বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসে এপর্যন্ত মোট সংক্রমিত হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৯১৬ জন। সুস্থ হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৪২৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছে ৪৪৭ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বাংলাদেশে মোট মারা গেছে ৮ হাজার ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৫৮ শতাংশ। বাংলাদেশের গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হন। দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় দুই হাজার ছাড়ায়। গত ১০ ডিসেম্বর থেকে নতুন রোগী শনাক্ত এবং শনাক্তের হার কম। গত তিন সপ্তাহ ধরে পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে। চলতি বছরের অধিকাংশ দিন ১ হাজারের কম রোগী শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন কেউ করোনা আক্রাক্ত হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৯ জন। গতকাল মঙ্গলবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল করোনা থেকে নতুন কেউ সুস্থও হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৫৫২ জন। গত সোমবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য ১৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত ১৫টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য সদর উপজেলা থেকে ১১টি ও দামুড়হুদা থেকে ১টি নমুনাসহ মোট ১২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল করেজ হাসপাতালে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এপর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ৭৪৩টি, প্রাপ্ত ফলাফল ৭ হাজার ৫৪০টি, পজিটিভ ১ হাজার ৬৫৯টি, নেগেটিভ ৫ হাজার ৮৯০টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় বর্তমানে মাত্র ৫ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। আক্রান্তদের প্রত্যেকেই আছেন হোম আইসোলেশনে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী