বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশে আরও ২০ জনের মৃত্যু, আক্রান্ত ৪৭৩

  • আপলোড তারিখঃ ২৫-০১-২০২১ ইং
দেশে আরও ২০ জনের মৃত্যু, আক্রান্ত ৪৭৩
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন করোনা শনাক্ত নেই সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে আরও ২০ জনের। এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৭৩ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গতকাল বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জন। সংক্রমিত লোকজনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৪১৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ৮ হাজার ২৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সুস্থ হয়েছেন ৫১৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৩ দশমিক ৩৪ শতাংশ। বাংলাদেশের গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় দুই হাজার ছাড়ায়। গত ১০ ডিসেম্বর থেকে নতুন রোগী শনাক্ত এবং শনাক্তের হার কম। গত তিন সপ্তাহ ধরে পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে। চলতি বছরের অধিকাংশ দিন ১ হাজারের কম রোগী শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন কেই করোনা আক্রাক্ত হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৯ জন। গতকাল রোববার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলার নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫০ জন। গত শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত ৯টি নমুনার ফলাফল নেগিটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য সদর উপজেলা থেকে ১১টি, জীবননগর থেকে ৫টি ও আলমডাঙ্গা থেকে ৩টি নমুনাসহ মোট ১৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল করেজ হাসপাতালে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ৭১৬টি, প্রাপ্ত ফলাফল ৭ হাজার ৫০৬টি, পজিটিভ ১ হাজার ৬৫৯টি, নেগেটিভ ৫ হাজার ৮৫৬টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৬ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১ জন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী