বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সড়ক দুর্ঘটনায় চিরবিদায় স্কুলশিক্ষকের

  • আপলোড তারিখঃ ২৫-০১-২০২১ ইং
সড়ক দুর্ঘটনায় চিরবিদায় স্কুলশিক্ষকের
শেষ কর্মদিবসে সহকর্মীদের থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরা হলো না প্রতিবেদক, কালীগঞ্জ: শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস পালন করে বাড়ি ফেরা হলো না কলেজশিক্ষক সদর উদ্দিনের। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। জানা যায়, রোববার ছিল কলেজশিক্ষক সদর উদ্দিনের (৬০) কর্মজীবনের শেষ দিন। কর্মস্থল থেকে সহকর্মীদের দেওয়া বিদায় অনুষ্ঠান শেষ করে বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে গাজীর বাজার-কালীগঞ্জ সড়কের মোস্তবাপুর মাঠের মধ্যে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর নলকূপের পাকা সেচনালায় আঘাত করে। এ সময় তিনি মারাত্মক আহত হলে মাঠের কৃষকেরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। পরে বেলা সাড়ে তিনটায় তিনি মারা যান। নিহত সদর উদ্দীনের বাড়ি ঝিনাইদহের নারিকেলবাড়িয়ার টিকারী গ্রামে। বর্তমানে তিনি ঝিনাইদহ শহরের কালিকাপুর বটতলায় পাশে বাড়ি করে বসবাস করেন। নিহতের ভাই মশিউর রহমান জানান, বাঘারপাড়া কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের শিক্ষক ছিলেন সদর উদ্দিন। তিনি জীবনে দুইবার হৃদরোগে আক্রান্ত হন। তাঁর স্ত্রী তওফিকা বেগম একজন স্বাস্থ্যকর্মী। আর একমাত্র কন্যা সোনিয়া খাতুন আমেরিকা প্রবাসী। ফলে সদর উদ্দীনের মৃত্যুতে তাঁর স্ত্রী তওফিকা বেগম ওই বাড়িতে বড্ড একা হয়ে গেলেন। কর্মজীবনের শেষ দিনের সহকর্মীদের ছেড়ে আসার কষ্টসহ জীবনের বাকি সময় কীভাবে কাটাবেন, হয়ত বা এমন চিন্তা-ভাবনা করতে করতে তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে যোগ করেন নিহতের ভাই মশিউর রহমান। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান ওই শিক্ষকের সড়কে দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী