আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- আপলোড তারিখঃ
২৫-০১-২০২১
ইং
চুয়াডাঙ্গায় আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন
সমীকরণ প্রতিবেদক:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মাগরিবের নামাজের পর চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী শরীফুজ্জামান শরীফ।
প্রথান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শরীফ বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতি করতেন না, তিনি ক্রীড়া সংগঠক ছিলেন, ক্রিকেটকে মনে প্রাণে পছন্দ করতেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে তার অগ্রণী ভূমিকা হয়েছে। অন্যায়ভাবে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার করে এক এগারো সরকার কারাগারে রেখে জুলুম নিপীড়ন করেছে। এই স্বৈরাচারী সরকারের প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়েই মৃত্যুবরণ করেছিলেন আরাফাত রহমান কোকো। রাজনৈতিক অঙ্গনে না থেকেও কেবল জিয়া পরিবারের সদস্য বলেই সরকারের মিথ্যা মামলার চাপে পড়ে তাঁকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিমের উপস্থাপন আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবক্কর সিদ্দিক আবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, কেন্দ্রীয় তারেক জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক ও যশোহর জেলা যুবদলের প্রচার সম্পাদক সেকেন্দার জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা বিএনপি নেতা আখতারুজ্জামান আখতার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাফিজুল ইসলাম মুক্ত, শামসুল হক ঝণ্টু, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, পৌর বিএনপির নেতা কুদ্দুস মহলদার, নুর আব্বাস, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবদল নেতা ও নবনির্বাচিত পৌর কাউন্সিলর মহলদার ইমরান রিণ্টু, জেলা যুবদলের নেতা নাজমুল হক নাজমুল, হাসান কাজি, সাহাবুল, রাশেদুল ইসলাম রাশেদুল, হাসিবুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, আতিকুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের অর্থ সম্পাদক হাবিবুর রহমান রাজিব, যুগ্ম সম্পাদক আলী আশরাফ রনি, তাঁতীবিষয়ক সম্পাদক মহাসিন আলী, তুহিন ইসলাম, আবু হেনা রনি, জেলা ছাত্রদলের সহসভাপতি এম এইস মোস্তফা, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, যুগ্ম সম্পাদক আব্দুল হাদী জিতু, আইনবিষয়ক সম্পাদক জীবন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মেহেদী হাসান, জিয়া ছাত্র পরিষদের সভাপতি ইকবাল আহমেদ, রফিকসহ পৌর, থানা বিএনপির যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
কমেন্ট বক্স