বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রতিভা সম্পূন্ন খেলোয়াড় খুঁজে বের করতে হবে

  • আপলোড তারিখঃ ২৪-০১-২০২১ ইং
প্রতিভা সম্পূন্ন খেলোয়াড় খুঁজে বের করতে হবে
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু অনুর্ধ-১৪ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু লিটিল টাইর্গাস অনুর্ধ-১৪ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টায় চুয়াডাঙ্গা ভিজে স্কুল (চাঁদমারী মাঠে) এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। উদ্বোধনী অন্ষ্ঠুানে উপস্থিত ছিলেন এনডিসি আমজাদ হোসেন, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সোহেল আকরাম, কোষাধ্যক্ষ টুটুল মোল্লা, নির্বাহী সদস্য জেহাদ-ই-জুলফিকার টুটুল, রায়হান মোল্লা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ, চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রিন্টু মহলদার, টুর্নামেন্টের আহবায়ক সাবেক কৃতি ক্রিকেটার শাহিন শাহনেওয়াজ রাব্বী, সাবেক ক্রিকেটার জাভেদ খান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শরিফ, ইমরান শেখ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ব্যাটিং বোলিং করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এসময় ব্যাটিং করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও বোলিং করেন বিশেষ অতিথি এনডিসি আমজাদ হোসেন। সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘তৃণমুল পর্যায় থেকে প্রতিভা স¤পন্ন খেলোয়াড় খুঁজে বের করতে হবে এবং তাদের নার্সিং করার মাধ্যমে ভালো ক্রিকেটার তৈরি করা সম্ভব। যারা একসময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার হওয়ারও যোগ্যতা অর্জন করতে পারবে। তবে এই তরুণ ক্রিকেটারদের সঠিকভাবে বয়স নির্ধারণ করে তাদের জন্য প্রযোজ্য বয়সভিত্তিক দলে অর্ন্তভুক্ত করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’ উদ্বোধনী ম্যাচে আলমডাঙ্গা ক্রিকেট একাডেমি ৪২ রানে দর্শনা ক্রিকেট একাডেমিকে পরাজিত করে শুভ সূচনা করে। প্রথমে ব্যাটিং করে আলমডাঙ্গা ক্রিকেট একাডেমি ১৫১ রান সংগ্রহ করে। জবাবে দর্শনা ক্রিকেট একাডেমি ১০৯ রানে অলআউট হয়। বিজয়ী দলের উদয় ১৮ বলে ৩৮ রান ও ৩০ রান খরচায় ৩ উইকেট দখল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। গতকালের খেলাটি পরিচালনা করেন ফরজুন, রুপক ও অভিজিত কুমার। আজ একই মাঠে সকাল ৯টায় মুখোমুখি হবে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি ও চুয়াডাঙ্গা ক্রিকেট একাডেমি। দিনের দি¦তীয় ম্যাচে মুখোমুখি হবে সুপার স্টার ক্রিকেট একাডেমি ও রয়েল বেঙ্গল ক্রিকেট একাডেমি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী