বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আ.লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২১ ইং
আ.লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল
হিজলগাড়ী, নেহালপুর ও ডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ও পাকা রাস্তা উদ্ধোধনকালে এমপি টগর আরিফ হাসান, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের নেহালপুর, হিজলগাড়ী ও ডিহি কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর এবং নেহালপুরে একটি পাকা রাস্তার উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই যোগ্য উত্তরসূরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে। আ.লীগ সরকারের এই উন্নয়ন বিশ্বের অনেক দেশের কাছে এখন অনুকরণীয় দৃষ্টান্ত। তাই বাংলাদেশের উন্নয়নের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে ও এর ধারাবাহিকতা বজায় রাখতে স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। হিজলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আওয়াল হোসেনের সভাপত্বিতে উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নবগঠিত নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হামিদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা, চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী প্রকৌশলী আরিফউল্লাহ, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোবারক আলী, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাজু, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রাশেদুল ইসলাম আব্দুল্লাহ, মতিয়ার রহমান, সাইফুল ইসলাম মিন্টু, আওয়ামী লীগ নেতা শাহীন আহম্মেদ, মিজানুর রহমান, ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শুকুর আলী, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, বাচ্চু মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা আমজেদ হোসেন, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যার প্রার্থী সাইফুল আজম মিন্টু, ব্যবসায়ী নেতা মীর মফিজ উদ্দিন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা