দেশে আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৬২
- আপলোড তারিখঃ
১৬-০১-২০২১
ইং
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি
সমীকরণ প্রতিবেদন:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১৩ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬২ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৭১৮ জন। এ পর্যন্ত পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ৭ হাজার ৮৬২ জন। আর দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জন। আক্রান্ত লোকজনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৩ জন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৫ দশমিক ৫৭ শতাংশ। বাংলাদেশের গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।রজনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন কেউ করোনা শনাক্ত হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৭ জন। গতকাল শুক্রবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪০ জন।
গত বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ৯ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত ৯ টি নমুনার ফলাফলই নেগিটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য কোন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেনি।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ৫৮৮টি, প্রাপ্ত ফলাফল ৭ হাজার ৩৯৬টি, পজিটিভ ১ হাজার ৬৫৭টি, নেগেটিভ ৫ হাজার ৭৩৯টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ১৩ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৩ জন।
কমেন্ট বক্স