বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মানুষ দারিদ্র শব্দটি ভুলে যাবে

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২১ ইং
২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মানুষ দারিদ্র শব্দটি ভুলে যাবে
আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স অনুষ্ঠানে ডিসি নজরুল ইসলাম নাহিদ হাসান, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার নিয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে আলমডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ অবহিতকরণ কোর্স অনুষ্ঠিত হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্সের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে গৃহীত সকল পরিকল্পনা ও কর্মসূচিতে অধিক গুরুত্ব দিতে হবে। ২০৪১ সাল অবধি ভিসন হল- প্রথমত, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা। দ্বিতীয়ত, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা। তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মানুষ দারিদ্র শব্দটি ভুলে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাঙবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওছার আহমেদ বাবলু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, গাংনী আবু তাদের আবু, বাড়াদি ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজসহ ৫ ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত সদস্যবৃন্দ। ১১ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণদের জন্য কোর্স অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা