বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়

  • আপলোড তারিখঃ ১১-০১-২০২১ ইং
জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়
নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন সমীকরণ প্রতিবেদন: জঙ্গিবাদ-সন্ত্রাসমুক্ত রেখে দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক চেতনার উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুর্নব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গতকাল রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ২১০০ সাল পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন কীভাবে হবে সেই পরিকল্পনা ডেল্টা প্ল্যান করে দিয়েছি। প্রেক্ষিত পরিকল্পনা ৪১ সালে বাংলাদেশ কেমন হবে সেটা দিয়েছি। ২০৭১ সালে আমাদের স্বাধীনতার শত বছর উদযাপন হবে, আগামী প্রজন্ম কীভাবে তা উদযাপন করবে, সেই কথা চিন্তা করে আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। তিনি বলেন, ‘সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। একইসঙ্গে জঙ্গিবাদ, সন্ত্রাস এগুলোর হাত থেকে দেশকে মুক্ত রেখে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো।’ এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন। এ উপলক্ষে গতকাল রোববার বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কর্মসূচি: চুয়াডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতি ও এ দেশের মানুষকে যত বেশি ভালোবেসেছিলেন, যে শত অত্যাচার জেল-জুলুম নিপিড়ন সহ্য করেও তিনি কিন্তু থেমে থাকেননি। বঙ্গবন্ধু জেল ও পুলিশের লাঠিচার্জকে কিছুই মনে করেননি। বঙ্গবন্ধু একটা কথা মানুষকে শিখিয়েছিলেন, ‘কারো কাছে মাথানত করা যাবে না’। বঙ্গবন্ধু বলতেন দাবায়ে রাখা যাবে না। বঙ্গবন্ধু বলতেন বাঙালি এক দিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলবে আমরা বাঙালি জাতি। বাংলা আমার দেশ এবং বাংলা আমার ভাষা। এ সময় তিনি আরও বলেন, সেই বঙ্গবন্ধু যে নির্দেশনা বাঙালি জাতিকে দিয়ে গিয়েছিলেন, সেটা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে বলে দিয়েছিলেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপরও বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা শ্রেণির মানুষ সেটা মেনে নিতে চায় না। আজ বঙ্গবন্ধু নেই, তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশের উন্নয়নকে থমকে দিতে মাননীয় প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহ্ তাকে নিজে হাতে বাঁচিয়ে দিয়েছেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুন্সি জাহাঙ্গীর আলম মান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখর সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক। এ সময় উপস্থিত ছিলেন এনএসআই’র উপ-পরিচালক জিএম জামিল সিদ্দিক, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার কোষাধ্যক্ষ আদিল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে সংগীত পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চুয়াডাঙ্গা জেলা শাখার শিল্পীরা। এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে সংগীত পরিবেশন করে ক্ষুদে শিল্পী অর্পণ, বর্ণ, অতিশ, অহনা, অরিন, নৃত্য পরিবেশন করে ক্ষুদে শিল্পী জ্যোতি ও আঁখি। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন এনএসআই উপ-পরিচালক জিএম জামিল সিদ্দিক। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কর্মসূচি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় জেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে বাংলার বিজয়ের পূর্ণতা লাভ করে। বিধস্ত বাংলার অবকাঠামো ও অর্থনীতি পুনরুজ্জীবিত করে একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, ত্যাগ ও সংগ্রামের ইতিহাসকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সকলকে শপথ নিতে হবে, নিজের মধ্যে দেশপ্রেম তৈরি করতে হবে, তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, দেশের ইতিহাসকে জানতে হবে। দেশকে জানতে হবে এবং দেশকে রক্ষা করতে হবে। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু, জেলা আওয়ামী যুবলীগের সদস্য আজাদ আলী, সাজেদুল ইসলাম লাবলু, হাফিজুর রহমান হাপু, আবু বকর সিদ্দিক আরিফ, তসলিম উদ্দীন ফিরোজ, শরীফ হোসেন দুদু, আলমগীর আজম খোকা ও জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক মহসিন রেজা। আওয়ামী যুবলীগ নেতা আল ইমরান শুভর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ নতো পিরু মিয়া, শেখ শাহী, পলেন, মাসুদুর রহমান মাসুম, বিল্পব, রামিম হাসান সৈকত, শামিউল শেখ সুইট, তানভীর রেজা টুটুল, দিপু বিশ্বাস, লোকমান, হিরা, আশা, সুমন, ইমরান, সজল, মুন্না, বাচ্চু প্রমুখ। পরে আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ উমর ফারুক। এদিকে, ১০ জানুয়ারি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে পুষ্প্যমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক, সাধারণ সম্পাদক ওয়াসি হাসান রাজিব, সহসভাপতি সিরাজুল ইসলাম মিণ্টু, সহসভাপতি রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ, সাংগঠনিক সম্পাদক তানজিল হাসান বারেক, সাংগঠনিক সম্পাদক সাফায়েত বাবু, দপ্তর সম্পাদক আল নোমান, ছাত্রনেতা হারুন জোয়ার্দ্দার, যুবনেতা মণ্টাসহ বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতা-কর্মীরা। মেহেরপুর: ``বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুস্পমাল্য অর্পণ করা হয়। সকালে মেহেরপুর ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা, জেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. মাহফুজুর রহমান রিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ। ``অপর দিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর সভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মো. মাহফুজুর রহমান রিটন। সাবেক ছাত্রনেতা জশিউর রহমান বকুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, সাবেক ছাত্রনেতা আক্তার হোসেন, মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সহসভাপতি শোভন সরকার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল প্রমুখ। অন্যদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোরবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী সহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মহসীন আলী, সহকারী অধ্যাপক লুৎফর রহমান, মাসুদ রেজা প্রমুখ। প্রভাষক ফররুখ আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। মুজিবনগর: ``বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ করেছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম তোতার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু ও বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সস্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মধু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক শায়েস্তা খাঁন, মেহেরপুর জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দীন শাহীন, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিবসহ আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ। কালীগঞ্জ: ``ঝিনাইদহ কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার দিনব্যাপী কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও রাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। রাতে শহরের ভূষন রোডস্থ দলীয় কার্যালয়ে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের আহ্বায়ক শফিকুজ্জামান রাসেল, ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম, পৌর শাখার মাসুদুর রহমান সোহাগ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আশিকুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল্লা প্রমুখ। হরিণাকুণ্ডু: ``ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে র‌্যালি, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম, ফজলুর রহমান মালিতা, সাব্দার রহমান, আমিরুজ্জামান পলাশ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল হক জুয়েল, পৌর যুবলীগের সভাপতি আবু সাইদ টুনু ও পৌর শ্রমিক লীগের সভাপতি জহুরুল ইসলাম ধনি। আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের নেতা মাওলানা তৈয়বুর রহমানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা