বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সকল সেক্টরে উন্নয়নের ধারা অব্যহত রয়েছে : এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২১ ইং
সকল সেক্টরে উন্নয়নের ধারা অব্যহত রয়েছে : এমপি ছেলুন জোয়ার্দ্দার
চুয়াডাঙ্গা পাঁয়রাচত্বর থেকে নতুন জেলখানা পর্যন্ত সড়কের উন্নয়নকাজের উদ্বোধন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের পাঁয়রা চত্বর (শহীদ হাসান চত্বর) থেকে ভিমরুল্লা নতুন জেলখানা পর্যন্ত সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ৫ কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার এই সড়কটির উন্নয়নকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সকল সেক্টরে উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই কাজের উদ্বোধন করা হলো। মানুষ কাজের মান ভালো চাই। মানুষ সবসময় ভালো রাস্তায় চলাচল করতে পছন্দ করে। এ সময় তিনি চুয়াডাঙ্গা সড়ক বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে করে বলেন, ‘আমি চাইব আপনারা এ সড়কের কাজটির দিকে একটু ভালোভাবে খোঁজ রাখবেন। যথাযথভাবে কাজ করলে দেশ ও জাতি সবাই উপকৃত হবেন।’ জনগণের উদ্দেশ্য তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, তা জনগণের টাকায় এবং জনগণের সুবিধার জন্য। সে কারণে আপনারাও আপনাদের কাজ বুঝে নিবেন।’ আলোচনা সভা শেষে উন্নয়নকাজের ফলক উন্মোচন করেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী অঞ্জন রায়, উপ-সহকারী প্রকৌশলী আশিষ কুমার রাহা, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, কার্যসহকারী বিএম শাহজামাল শাহীন, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মঈনুদ্দীন বাসী, ইকবাল মাহমুদ টিটু, ওহিদুল ইসলাম জোয়ার্দ্দার প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা