বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এ পার্কের মাধ্যমে শিশু-কিশোররা মুক্তিযুদ্ধবিষয়ক জ্ঞান লাভ করবে

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২১ ইং
এ পার্কের মাধ্যমে শিশু-কিশোররা মুক্তিযুদ্ধবিষয়ক জ্ঞান লাভ করবে
আলমডাঙ্গা বধ্যভূমি পার্কের নির্ধারিত জায়গা পরিদর্শনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা বধ্যভূমি পার্কের নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি বধ্যভূমি পার্কের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, বর্তমান সরকারের উন্নয়ন সমগ্র দেশে দৃশ্যমান। আলমডাঙ্গা একটি বৃহত্তর উপজেলা, আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত বধ্যভূমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নানা স্মৃতি বহন করে। মানুষ এ বধ্যভূমিতে এসে মুক্তিযুদ্ধে নির্যাতিত মানুষদের প্রতিচ্ছবি দেখতে পায়। শিশুরা এখানে এসে মুক্তিযুদ্ধের সম্পর্কে নানা জ্ঞান অর্জন করতে পারে। বর্তমান সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতেই ও ভবিষ্যত প্রজন্মের শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটাতে বধ্যভূমিতে একটি পার্ক নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখানে শিশু-কিশোরদের বিনোদনসহ শিশুমনে মুক্তিযুদ্ধের স্মৃতি ও মুক্তিযুদ্ধবিষয়ক জ্ঞান বিকাশের ব্যবস্থা গ্রহণ করা হবে এই পার্কে। কারণ আজকের দিনের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুমনে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটানো অতীব জরুরি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিটন আলী, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, আনিসুজ্জামান মল্লিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মাহমুদুল হাসান চঞ্চল, আশিকুজ্জামান ওল্টু, কাউন্সিলর আব্দুল গাফফার, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে রেজাউল হক তবা, জাহাঙ্গীর হোসেন, খন্দকার মজিবুল ইসলাম, কালু ঘোষ, শিলকন জোয়ার্দ্দার, আওয়ামী লীগ নেতা সুশিল ভৌতিকা, সাদ আহমেদ, যুবলীগ নেতা আহসান উল্লাহ, সাজ্জাদুল ইসলাম স্বপন, আরিফুল, বাপ্পি, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, ছাত্রলীগ নেতা সাকিব, রকি, শিহাব, অটাল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’