বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিন ইটভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২১ ইং
তিন ইটভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
ইটের পরিমাপে কারচুপি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইটের পরিমাপে কারচুপি ও মুল্যতালিকা প্রদর্শন না করায় তিনটি ইটভাটাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ সদর উপজেলার বড়শলুয়া ও নয় মাইল এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। অভিযানে ইটের পরিমাপ ঠিক না থাকায় ও ইটের মুল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪৮ ধারায় মেসার্স কে এস বি ব্রিকসকে ৩০ হাজার টাকা, মেসার্স সততা ব্রিকসকে ৬০ হাজার টাকা, মেসার্স এইচ বি ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। অভিযানে নিরাপত্তায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’