বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সমাজের বিত্তবানদেরও অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে হবে

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২১ ইং
সমাজের বিত্তবানদেরও অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে হবে
আলমডাঙ্গায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় এক হাজার কম্বল বিতরণ করা হয়। এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘যেকোনো ক্রান্তিলগ্নে আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন। সাধারণ মানুষের কল্যাণে সকাল থেকে রাত অব্দি কাজ করেন তিনি। আমরা যারা এই সংগঠনের সঙ্গে জড়িত, আমরা উনার দেখানো পথ ধরে এগিয়ে যাচ্ছি। মনে রাখবেন আওয়ামী লীগের হাত ধরে এ দেশের স্বাধীনতা এসেছে, সেই দলের হাত ধরেই স্বাধীনতার ৫০ বছরপূর্তি উৎসব উদ্যাপিত হবে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তাঁর আদর্শে আমরা আদর্শিত, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার, কোনো মানুষ গৃহহীন থাকবে না। সেই লক্ষে মুজিববর্ষে জননেত্রী দেশের প্রতিটি উপজেলায় জমি আছে, ঘর নেই, আবার জমি ও ঘর কিছুই নেই, তাঁদের তালিকা তৈরি করে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আলমডাঙ্গা উপজেলায় এ পর্যন্ত প্রায় এক হাজারেরও বেশি গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। আজ আমরা শীতার্ত মানুষের পাশে যেমন দাঁড়িয়েছি, তেমনি সমাজের বিত্তবানদেরও এদের পাশে দাঁড়াতে হবে। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি আবু মুসা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহম্মেদ ডন, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, উপজেলা যুবলীগ নেতা আহসান উল্লাহ, সাজ্জাদুল ইসলাম স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বেলগাছি আওয়ামী লীগের সভাপতি সমীর দে, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুজ্জামান ওল্টু, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান, সাধারণ সম্পাদক হান্নান মাস্টার, ডাউকি ইনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদার আলী মালিতা, সম্পাদক রাহাব উদ্দিন, গাংনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের, সম্পাদক রাকিবুল হাসান, কুমারী ইউনিয়ন সম্পাদক আব্দুর রাজ্জাক, কালিদাসপুর ইউনিয়ন সম্পাদক কামরুজ্জামান শামীম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, হাসানুজ্জামান, আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, সাকিব, রকি, টিটন, সজীব, শিহাব প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’