চুয়াডাঙ্গায় ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভায় বক্তারা
সমীকরণ প্রতিবেদক:
ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার প্রতিষ্ঠাবার্ষিকীর তৃতীয় দিনে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথকভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা, চুয়াডাঙ্গা পৌর, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা উপজেলা, আলমডাঙ্গা পৌর, আলমডাঙ্গা কলেজ, দামুড়হুদা উপজেলা, দর্শনা থানা, দর্শনা পৌর ও দর্শনা কলেজ ছাত্রদল। ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও গতকাল প্রতিষ্ঠাবার্ষিকীর ৩য় দিনে কেন্দ্রীয় ছাত্রদল সারা দেশে উপজেলা, থানা, পৌর ও কলেজ শাখায় র্যালি করার নির্দেশ দেয়।
চুয়াডাঙ্গা সদর:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদল শাখা। গতকাল রোববার সদর উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে সাহিত্য পরিষদ থেকে থেকে একটি র্যালি বের হতে গেলে পুলিশি বাঁধার মুখে পড়ে। পরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চুযাডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানার সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদীর উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, আব্দুল হাদিদ জিতু, রাজিব হাসান, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাত, উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আমির সোহেল, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শাহাজান আলী সান, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার ইভেন, আবু শামা, স্বাধীন শেখ, আইন সম্পাদক কায়ছার আহমেদ জীবন, স্কুলবিষয়ক সম্পাদক সাইমুম আহমেদ শান্ত, গণশিক্ষা সম্পাদক জাফর আহমেদ, সদস্য শোয়েব তিতাস, আশিফ মিয়া, শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ সিদ্দিকী সোহেল, মোস্তাফিজুর রহমান কনক, আমিনুল ইসলাম সৌরভ, মাহফুজ আহমেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, আরিফুল ইসলাম, সাকিবুল হাসান, ইয়াসির আরাফাতসহ সদস্যবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে দেশ সব থেকে সংকটপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার ও সাম্যের অভাব রয়েছে। পাখির মতো সীমান্তে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। কিন্তু ক্ষমতা হারানোর ভয়ে কোনো প্রতিবাদ করছে না সরকার। বক্তারা আরও বলেন, ‘বিনা ভোটে ও ভোট ডাকাতির মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। দেশের সমগ্র শিক্ষাপ্রতিষ্ঠান গত এক যুগ ধরে ছাত্রলীগ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। দেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়া, সাম্য-মানবাধিকার প্রতিষ্ঠা, শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাসীদের অভয়ারণ্য থেকে মুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ।’ বক্তারা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের লাখ লাখ নেতা-কর্মীর তারুণ্যের শক্তিকে একত্রিত করে প্রিয় স্বদেশ থেকে স্বৈরচারী ও বিদেশি প্রভুদের আশীর্বাদপুষ্ট সরকার বিতাড়িত করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব, ইনশাআল্লাহ।’
আলমডাঙ্গা:

ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভর নেতৃত্ব সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রাসেল, সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বকুল হোসেন, শাহাবুর রহমান, রকিবুল ইসলাম টগর, লিটন আলী, রতন আলী, সদস্য রাজিব হাসান, নাসিম পারভেজ, ছাত্র নেতা আবিদ হাসান সজল, পৌর ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রকি, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রাজু, সাকিব আল হাসান লিমন, জুয়েল খান মেনন, ওয়াহেদুজ্জামান শুভ, কলেজ ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ, যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান, আল মাহমুদ রাজ, সাদমান সাদাদ, আহাদ আলী, মামুনুর রশীদ, রাসেল আহমেদসহ সদস্যবৃন্দ।
দামুড়হদা:

দামুড়হুদায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল রোববার প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়কে উঠতেই পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ইনজাম উল হক, যুগ্ম আহ্বায়ক সাগর হোসেন, জুলফিকার আলী ভুট্টো, আব্দুর রহিম ও ইব্রাহীম হোসেন।
দর্শনা:

ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শনা থানা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব আল মামুনের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি মোরশেদুর রহমান লিংকন, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান লাবু, সদস্যসচিব ফরহাদ হোসেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, সদস্যসচিব পলাশ আহমেদ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিওন, হাসানুজ্জামান হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, মেহেদী আলম হৃদয়, তরিকুল ইসলাম, সাইদুর রহমান, কলেজ ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মুফাসহ সদস্যবৃন্দ।
কার্পাসডাঙ্গা:

দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আয়োজনে কার্পাসডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এম ডি কে সুলতানের নেতৃত্বে র্যালিটি কার্পাসডাঙ্গা কলেজ গেট থেকে বের হয়ে কার্পাসডাঙ্গা বাজারের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শেষ হয়। পরে সদস্যসচিব এম ডি কে সুলতানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. আমিরহামজা, রাজু আহম্মেদ, মো. রাকিব, সুমন, খালিদ, শরিফ, সানোয়ার, সুমন (২), শাওন, সোহেল, নুরআলম, সলেমান, নাটুদহ ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুদ রানা, হাসান, হাবিবুর রহমান, মিজানুর রহমান, নতিপোতা ইউনিয়ন ছাত্রদলের নেতা ইমদাদুল হক, নাজমুল হক, রহেদ আলি, জুড়ানপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. ইমরান জোয়ার্দ্দার, তরিকুল বিশ্বাস প্রমুখ।