বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দিনভর নাটকীয়তা; জনরোষে সালিশ পণ্ড!

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২১ ইং
দিনভর নাটকীয়তা; জনরোষে সালিশ পণ্ড!
আন্দুলবাড়িয়ায় পিতা-পুত্রের বিরোধ : হেলিকপ্টারযোগে এসে সমালোচনায় আসক টিম ঢাকা থেকে আইন সহায়তা কেন্দ্রের কর্মকর্তাদের আসা ঠিক হয়নি -ওসি সাইফুল ইসলাম সমীকরণ প্রতিবেদক: বেলা সাড়ে ১২টা। অবস্থান, আন্দুলবাড়িয়া বাজার ফুটবল মাঠ। মাঠে ঢুকতেই চোখে পড়ে সারিবদ্ধ গাড়ির বহর, গাড়িগুলোতে সাটানো হয়েছে দেশের জনপ্রিয় সব টিভি চ্যানেলের স্টিকার। অথচ এক-একটি গাড়িযোগে এসেছেন এক একজন জেলা প্রতিনিধি। সঙ্গে নেই ক্যামেরাপার্সন বা সহকারী। তবুও কেন এতো আয়োজন? কাছে গিয়ে জানা যায়, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে তার তিন ছেলের বিরোধ চলে আসছে। বিষয়টি মীমাংসার জন্য আব্দুল লতিফের ছেলে মোস্তফা তাজওয়ার আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে আইন সহায়তা কেন্দ্রের সহকারী বিভাগীয় প্রধান (ঢাকা জোন) মুহাম্মদ মাসুম বিল্লাহ (২৮ ডিসেম্বর) আব্দুল লতিফের কাছে একটি সালিশ বৈঠকের জন্য নোটিশ দেন। নোটিশ অনুযায়ী বাপ-ছেলের মধ্যে বিরোধ মীমাংসার লক্ষ্যে সালিশের জন্য শনিবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঘটনাস্থলে আসেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের বিভাগীয় প্রধান মো. লোকমান হোসেন, তার ব্যক্তিগত সহকারী মো. সোহেল রহমান এবং সহকারী বিভাগীয় প্রধান মাসুম বিল্লাহ। হেলিকপ্টার থেকে বেরিয়ে আসলে তারা স্থানীয়দের তোপের মুখে পড়েন। সালিশ বৈঠকের জন্য হেলিকপ্টারযোগে আসতে হলো কেন, বিষয়টি কতটা জরুরি আর এতো খরচই বা বহন করছে কে? গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের মুখে থমকে দাড়ায় আসক ফাউন্ডেশন টিম। তবে এসব প্রশ্নের কোনো সদুত্তোর দিতে পারেননি তাঁরা। তাদের ভাষ্যমতে, ঢাকাতে জরুরি কাজ থাকায় খুব অল্প সময় হাতে করে এই সালিশ বৈঠকে আসতে হয়েছে তাঁদের। পিতা-পুত্রের এই সমস্যা নিরসনের জন্যই মূলত তাদের আসা। হেলিকপ্টারের খরচ বহন করছেন মাহমুদুল হাসান নামের একজন ব্যবসায়ী, তিনি আসক ফাউন্ডেশনের একজন সদস্য। এর আগে আইন সহায়তা কেন্দ্রের আরও ২০-২৫ জন সদস্য ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে (মাইক্রোবাস) করে আন্দুলবাড়িয়া বাজারে আসেন। তারাও বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হন। দিনভর নাটকীয়তা শেষে আবারও ফিরে যেতে হয় তাঁদের। কোনোরুপ সুরাহা করতে না পারার কারণ হিসেবে সামনে আসে অসম্পূর্ণ অভিযোগ আর অভিযোগ পত্রের মনগড়া তথ্য। প্রশ্ন ওঠে আসক ফাউন্ডেশনের গোটাদলের কার্যক্রম নিয়ে। স্থানীয়রা জানান, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে তার তিন ছেলের মতবিরোধ শুরু হয়। একপর্যায়ে বিষয়টি মীমাংসা করা হয়। এর কিছু দিন পর আব্দুল লতিফের ছেলে মোস্তফা তাজওয়ার আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে তার বাবার বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে আইন সহায়তা কেন্দ্রের সহকারী বিভাগীয় প্রধান (ঢাকা জোন) মুহাম্মদ মাসুম বিল্লাহ ২৮ ডিসেম্বর আব্দুল লতিফের কাছে একটি সালিশ বৈঠকের জন্য নোটিশ দেন। এবিষয়ে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম মুক্তার বলেন, নোটিশ অনুযায়ী বাপ-ছেলের মধ্যে বিরোধ মীমাংসার লক্ষ্যে সালিশের জন্য শনিবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার চড়ে ঘটনাস্থলে আসেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের বিভাগীয় প্রধান মো. লোকমান হোসেন, তার ব্যক্তিগত সহকারী মো. সোহেল রহমান এবং সহকারী বিভাগীয় প্রধান মাসুম বিল্লাহ। হেলিকপ্টার থেকে বেরিয়ে আসলে তারা স্থানীয় লোকজনদের তোপের মুখে পড়েন। এর কিছুক্ষণ পর আইন সহায়তা কেন্দ্রের আরও ২০-২৫ জন সদস্য ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে (মাইক্রোবাস) করে আন্দুলবাড়িয়া বাজারে আসেন। তারাও বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। তিনি আরও বলেন, একপর্যায়ে স্থানীয় লোকজন আইন সহায়তা কেন্দ্রের সদস্যদেরকে মারতে উদ্যত হন। এ সময় জীবননগর থানা পুলিশের সদস্যরা তাদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে আইন সহায়তা কেন্দ্রের তিন কর্মকর্তা পুলিশের সহায়তা নিয়ে হেলিকপ্টারে চড়ে ঢাকার উদ্দেশে চলে যান। পরে আইন সহায়তা কেন্দ্রের বাকি সদস্যরা মাইক্রোবাসযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা দেন। এ প্রসঙ্গে জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্থানীয় সামান্য একটা বিষয়ে হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে আইন সহায়তা কেন্দ্রের কর্মকর্তাদের এখানে আসা ঠিক হয়নি। পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছিল। কিন্তু পুলিশের তৎপরতায় সেটা হয়নি। এসময় উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আলমগীর হোসেনসহ বিভিন্ন মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’