বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নববর্ষ উদ্যাপন করতে গিয়ে প্রাণ গেল যুবকের

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২১ ইং
নববর্ষ উদ্যাপন করতে গিয়ে প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নববর্ষ উদ্যাপন করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নতুন বছরকে স্বাগত জানিয়ে পিকনিকের আয়োজনে বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়জুল মণ্ডল (৩৫) সুমিরদিয়ার মৃত তাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে পিকনিকের আয়োজন করে ওই এলাকায় যুবকরা। আয়োজনস্থলে বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফয়জুল। তাঁকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ওয়াহিদ মাহমুদ রবিন তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, চুয়াডাঙ্গার সুমুরদিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের কাছে ফয়জুলের মরদেহ হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’