ধানের শীষের লড়াই আমাদের অস্তিত্ব ও মর্যাদার লড়াই
- আপলোড তারিখঃ
২৫-১২-২০২০
ইং
বিএনপির প্রার্থীর পক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবদলের কর্মী সমাবেশে শরীফুজ্জামান শরীফ
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনির পক্ষে কর্মী সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা যুবদল। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা বড় বাজারস্থ বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লবের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির অন্যতম নেতা মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান বক্তা ছিলেন পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির অন্যতম সদস্য মো. সিরাজুল ইসলাম মনি।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ বলেন, ‘ধানের শীষকে বিজয়ী করতে যুবদলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবদল একটি বৃহৎ সংগঠন, প্রতিটি নেতা-কর্মীকে নিজ নিজ দায়িত্বে কাজ করতে হবে। ধানের শীষের লড়াই আমাদের অস্তিত্বের লড়াই, ধানের শীষের লড়াই আমাদের মর্যাদার লড়াই।’
সমাবেশের প্রধান বক্তা পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনি বলেন, ‘ধানের শীষ প্রতীক আমার একার প্রতীক নয়, ধানের শীষ দলের প্রতীক, জাতীয়তাবাদী আদর্শের প্রতীক। ধানের শীষকে বিজয়ী করতে সকলকে কাজ করতে হবে।’
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খানের সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সহসভাপতি তরিকুল ইসলাম সোহেল, যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দীন হাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান মকুল, দেলোয়ার জাহান ঝণ্টু, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনক, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, জাহাঙ্গীর চৌধুরী বাবু, জেলা সদস্য মোহাবুল আলম, খাইরুল ইসলাম, শমসের আলী, সোহেল রানা নাজমুল, পৌর যুবদল নেতা রাজীব, এ কিউ এম নাজমুল হক, মিঠু মালিথা, আব্দুস সামাদ, রাকিব খান নাণ্টু, আব্দুস সালাম, ফিরোজ হোসেন, আজম খান, ইমরান হোসেন, শামীমসহ আরও অনেকে।

কমেন্ট বক্স