বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আওয়ামী লীগ সরকার ওয়াদা করলে তা পূরণ করে

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০২০ ইং
আওয়ামী লীগ সরকার ওয়াদা করলে তা পূরণ করে
আলমডাঙ্গায় ভ্যান শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪ শ ভ্যান শ্রমিকের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪ শ ভ্যানচালকের মধ্যে কম্বল বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এ দেশের মানুষের কথা চিন্তা করেছেন। শীতে সাধারণ মানুষ কষ্ট পাবে, তাই প্রশাসনের মাধ্যমে আপনাদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে। অতীতে অনেক সরকার এসেছে, গেছে, কেউ তৃণমূল মানুষের কথা ভাবেনি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গ্রাম-শহর হবে, প্রতিটি গ্রামে রাস্তাঘাট পাকা হয়েছে, স্কুল-মাদ্রাসা পাকা হয়েছে, তাদের ল্যাপটপ দেওয়া হচ্ছে। এছাড়াও যাদের জমি আছে ঘর নেই, তাদের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আবার যাদের ঘরও নেই, জমিও নেই, তাদেরও তালিকা করে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকার ওয়াদা করলে তা রক্ষা করে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্ব কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্রেসক্লাবের সম্পাদক হামিদুল আজম, উপজেলা প্রকৌশলী আব্দুল বারি, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্টু, আবু সাইদ পিণ্টু, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, পৌরসভার প্যানেল মেয়র সদরদ্দিন ভোলা, কাউন্সিলর জহুরুল হক, আব্দুল গাফ্ফার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, ছাত্রলীগ নেতা হাসান, সাকিব প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’