বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সকল অভিবাসীকে দেশের উন্নয়নে ও সুনাম বৃদ্ধিতে কাজ করার আহ্বান

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২০ ইং
সকল অভিবাসীকে দেশের উন্নয়নে ও সুনাম বৃদ্ধিতে কাজ করার আহ্বান
আলমডাঙ্গা ও দামুড়হুদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন, চুয়াডাঙ্গায় আলোচনা সভায় ডিসি নজরুল ইসলাম সমীকরণ প্রতিবেদন: ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ প্রতিপাদ্যকে ধারণ করে সারা দেশে পালিত হচ্ছে অভিবাসী দিবস। এতদিন শুধুমাত্র আন্তর্জাতিক দিবস হিসেবেই পালিত হয়ে আসছিল দিনটি। চলতি মাসের ৭ ডিসেম্বর এই দিনটিকে ‘জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও দামুড়হুদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। চুয়াডাঙ্গা: নানা আয়োজনে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য- ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল কামাল, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুছাব্বেরুজ্জামান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দক্ষ জনশক্তি দেশের সম্পদ। বিদেশে বাংলাদেশের সুনাম ও রেমিটেন্স উপার্জনের দক্ষতা অর্জনের বিকল্প নেই। পাশাপাশি বাংলাদেশকে উন্নত দেশের শিখরে নিতে দক্ষ জনশক্তি খুব গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অভিবাসী কর্মীদের কল্যাণ ও স্বার্থসংরক্ষণ, তাদের অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোত্তম ব্যবহার ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকল অভিবাসীকে দেশের উন্নয়নে ও সুনাম বৃদ্ধিতে আরও বেশি দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। আলমডাঙ্গা: ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ প্রতিপাদ্যে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমঙ্গীর কবির। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দীন, আলমডাঙ্গার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রশিদুল ইসলাম, খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন হোসেন মিলন মিয়া, কামরুজ্জামান হিরা, আলাউদ্দিন মিয়া প্রমুখ। দামুড়হুদা: দামুড়হুদায় আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) আরিফুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা উপ-সহকারী খাদ্য পরিদর্শক শামসুল আলম চপল, উপজেলা মহিলাবিষয়ক অফিসের অফিস সহায়ক সুমন আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির ওমর ফারুক।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’