বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার আহ্বান

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২০ ইং
নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার আহ্বান
চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন সমীকরণ প্রতিবেদন: শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের সরকারি-বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। চুয়াডাঙ্গা: মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও সাংবাদিকসহ অন্য মেধাবী বাঙালিকে বাড়ি থেকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও হত্যা করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শহরের শহিদ হাসান চত্বরে শহিদ বেদিতে পুষ্পস্তর্বক অর্পণ ও শহিদ বেদিতে মোমবাতি প্রজ্বলন করে শহিদ বুদ্ধিজীবীদের বিনম্র চিত্তে স্মরণ করা হয়। মোমবাতি প্রজ্বলন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, নুরল ইসলাম মালিকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে শহিদ হাসান চত্বরের মুক্তমঞ্চে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, নুরুল ইসলাম মালিক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘পাকিস্তানি শত্রুরা যখন বুঝতে পারল, তারা পরাজিত হতে বসেছে, ঠিক তখনই তারা ষড়যন্ত্র করল এই দেশকে মেধাশূন্য করার জন্য। এ দেশকে মেধাশূন্য করার লক্ষ্যেই তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করে। জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল তারা। আজ গভীর শ্রদ্ধার সঙ্গে সেই আলোকিত বুদ্ধিজীবীদের স্মরণ করি। যখন কোনো শহিদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যের কথা শুনি টেলিভিশনে, তখন বুকটা ফেটে যায়। কত ত্যাগ স্বীকার করে আমরা আজ এই জায়গায়। আমাদেরকে বুঝতে হবে কত কষ্ট করে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের প্রিয় জন্মভূমিকে আমাদের ভালোবাসতে হবে। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।’ এর আগে শহিদ হাসান চত্বরে শহিদ বেদিতে পুষ্পস্তর্বক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, অ্যাড. মুহা. শামসুজ্জোহা, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিব রুহানী মাছুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী আলম মিলি প্রমুখ। শহিদদের স্মরণে সংগীত পরিবেশন করেন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, পেশাজীবী, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-ছাত্র ও সাধারণ মানুষ শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কর্মসূচি: গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে জেলা আওয়ামী যুবলীগ। এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা বড় বাজারের শহীদ হাসান চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে তারা। পরে শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, সদস্য হাফিজুর রহমান হাপু, সাজিদুর ইসলাম লাবলু, আলমগীর আজম খোকা, শরীফ হোসেন দুদু ও অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ। পুষ্পস্তবক অর্পণকালে আরও উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বনফুল, সহসভাপতি বিপ্লব, সাধারণ সম্পাদক জাণ্টু, বারাদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক শরিফ উদ্দীন, জেলা আওয়ামী যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহী, মাসুদুর রহমান মাসুম, আলী ইমরান শুভ, জুয়েল জোয়ার্দ্দার, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, রাসেল, টুটুল, লোকমান, আলিম, আসাদ, বক্কর, সাদিকুর, দীপু, কবির, সজল, বাচ্চু প্রমুখ। আলমডাঙ্গা: ``আলমডাঙ্গায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়ুব হেসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন আহম্মদ, আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির, মুক্তিযোদ্ধের সংগঠক ডা. শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস সম্প্রসারণ কর্মকর্তা শাহিনা আক্তার, খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলাম, সমবায় কর্মকর্তা মজিবর রহমান, কবি হাবিবুর রহমান মজুমদার, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, ইউআরসি ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, কবি গোলাম রহমান চৌধুরী প্রমুখ। অপর দিকে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনু। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, জেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম, পরিমল কুমার ঘোষ, মহসিন কামাল, জাহাঙ্গির আলম, মজিবুল হক, সিলকন জোয়ার্দ্দার, হাসানুজ্জামান, জহুরুল ইসলাম, শহিদুল হক মোল্লা, মানোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য আবু মুছা, মিজানুর রহমান মিজান, দীনেশ কুমার, আক্তারুজ্জামান, ঠান্ডু রহমান, আব্দুল মালেক প্রমুখ। এর আগে নেতৃবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। দামুড়হুদা: ``দামুড়হুদায় যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মাহফুজুর রহমান মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন-অর রশিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক, মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে আরা ববি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আয়ুব আলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা প্রার্থমিক শিক্ষা কর্মকর্তা সাকি সালাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক, দর্শনা থানার ওসি (তদন্ত) শেখ মাহাবুবুর রহমান, দামুড়হুদাসদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন ( ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীসহ উপজেলার সাংবাদিকবৃন্দ। দর্শনা: ``দর্শনায় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের অংশগ্রহণে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল দর্শনা সরকারি কলেজ চত্বরে সকাল থেকে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম। এরপর বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে পুস্পমাল্য অর্পণ করে দর্শনা পৌরসভা, অনির্বাণ থিয়েটার, দর্শনা প্রেসক্লাব, ওয়েভ ফাউন্ডেশন, দর্শনা কলেজ ছাত্রলীগ, বাংলাদেশ জাসদ, দর্শনা পূর্বরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দর্শনা থানা, কলেজ শিক্ষক পরিষদ, মেয়র প্রার্থী আবু সাঈদ মো. হাসান, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান ও দামুড়হুদা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এ এম জাকারিয়া আলম। পুস্পমাল্য অর্পণের পর শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু ও সহকারী (ভূমি) কমিশনার মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাসদ নেতা আনোয়ারুল ইসলাম বাবু, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান ও দামুড়হুদা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এ এম জাকারিয়া আলম, দর্শনা সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের ভিপি ও জিএস আবু সাঈদ মো. হাসান, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বকারী কিতার আলী, আনিছুর রহমান, অনির্বাণ থিয়েটারের অর্থ সম্পাদক কবিরুল হক লিপু, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পাভেজ ও সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু। এছাড়া ছাত্রলীগের প্রভাত আলম, আশরাফুজ্জামান রিপন, কামরুল হাসান নোমান, মিল্লাত হোসেন, রাসেল মামুন, রায়হান উদ্দিন, নাজিমুদ্দিন, আক্তার, শোভন, প্রান্ত, মাসুদ, সেলিম, বাপ্পি, রিংকু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আলী আবরার অপু। জীবননগর: ``জীবননগরে শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দীন, দলিল উদ্দীন দলু, ডেপুটি কমান্ডার বদর উদ্দীন আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, আনসার ভিডিপি কর্মকর্তা জসিম উদ্দীন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেখ সামসুল আলম প্রমুখ। এছাড়াও হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ^াস, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীন ময়েন সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান। ``অপর দিকে, জীবননগরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্র, শিকড় সমাজকল্যাণ সংস্থা ও এফএসডিওর উদ্যোগে জীবননগর শহরের মেইন বাসস্ট্যান্ড চত্বরের মুক্তমঞ্চে এ মোমবাতি প্রজ্বলন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদের সভাপতিত্বে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার রায় সিংহ, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, সাংবাদিক মাজেদুল মিল্টন, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দিন, শিকড় সমাজকল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির সহসভাপতি চাষি রমজান, সদস্য ওমর ফারুক, মিম, হাসান, সম্রাট আসিক, রমজান, নিসান, মুন, সোহাগ, নাজমুল প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শিকড় সমাজকল্যাণ সংস্থার জীবননগর উপজেলা শাখার সভাপতি তুহিনুজ্জামান। আন্দুলবাড়ীয়া: আন্দুলবাড়ীয়া ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার উদ্যোগে পৃথকভাবে গতকাল সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা। প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উথলী: ``জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা মাঠে সরকারি নির্দেশনা ও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে স্মরণ সভা ও সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার সুপার শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর। এসময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহসুপার আলমগীর হোসেন ও মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-কর্মচারীবৃন্দ। পরে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ব্যক্তিগত উদ্যোগে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের কর্মসূচি: ``শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা প্রমুখ। মেহেরপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচি: ``মেহেরপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মেহেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির বাসভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের সূচনা করা হয়। এরপরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির বাসভবন থেকে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি মেহেরপুর শহর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, সদস্য শামীম আরা হীরা প্রমুখ উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মেহেরপুর জেলা বিএনপির পুস্পমাল্য অর্পণ: ``আলোচনা সভা, মৌন পথযাত্রা ও পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মৌন পথযাত্রা শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ শহিদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে। এসময় ১ মিনিট নীরবতা পালন ও শহিদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপি জেলা কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক রাইহানুল কবীর, যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদ, সাধারণ সম্পাদক কাওছার আলী প্রমুখ। মেহেরপুর জেলা যুবলীগের কর্মসূচি: শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন কলেজ মোড়ে অবস্থিত শহিদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করেন। এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপর দিকে, মেহেরপুর জেলা যুবলীগ (মৃদুল)-এর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় সেখানে সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনুসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক জোটের মোমবাতি প্রজ্বলন: শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন করেছে মেহেরপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। মেহেরপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যসচিব নিশান সাবেরের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও পাবলিক লাইব্রেরির সদস্যসচিব পিপি পল্লব ভট্টাচার্য্য, মেহেরপুর থিয়েটারের সভাপতি প্রফেসর হাসানুজ্জমান মালেক, উদীচী শিল্প গোষ্ঠীর সভাপতি ফৌজিয়া আফরোজ তুলি, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক অনু প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু প্রমুখ। মুজিবনগর: ``মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস। উপস্থিত থেকে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, মুজিবনগর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব। আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ জনপ্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। গাংনী: ``গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় গাংনী উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের এমপি সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি মকবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাসার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দীন, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা মুনতাজ আলী, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপর দিকে, মেহেরপুরের গাংনীতে সাংস্কৃতিক সংগঠন সুরঙ্গন ও গাংনী থিয়েটারের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘ঘুচে যাক অন্ধকার’ স্লোগানে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা পরিষদ চত্বরে এ আলোর মিছিল অনুষ্ঠিত হয়। সুরঙ্গন সাংস্কৃতিক একাডেমির সভাপতি ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলমের নেতৃত্বে শহিদদ মিনারের সামনে থেকে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে ‘ঘুচে যাক অন্ধকার’ স্লোগানে মোমবাতি জ্বালিয়ে হাসপাতাল বাজার প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে এসে এক মিনিট নীরবতা ও সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের স্বরণ করা হয়। এসময় গাংনী প্রেসক্লাব সভাপতি প্রভাষক রমজান আলী, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষিবিষয়ক সম্পাদক শহিদুল শাহ, কাজীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকাদ্দেসুর রহমান, প্রভাষক মকলেছুর রহমান, আসাদুল ইসলাম, গাংনী সরকারি কলেজের প্রভাষক নাসির উদ্দীন, গাংনী থিয়েটারের নাট্য শিল্পী মুশফিক আহমেদ ডরিন, আলো ইসলামসহ নাট্য শিল্পীবৃন্দ অংশগ্রহণ করে। ঝিনাইদহ: `` ঝিনাইদহে নানা আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির নেতা-কর্মীরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু ও প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার। বক্তারা দেশে মৌলবাদী, ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এদিকে ঝিনাইদহ শিশু একাডেমির আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে জেলা শিশুবিষয় কর্মকর্তা আয়ুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান। অনুষ্ঠানে বক্তারা শহিদ বুদ্ধিজীবী দিবসের ওপর আলোকপাত করে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে শহিদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’