বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মানুষের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে দূরে রাখা যাবে না

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২০ ইং
মানুষের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে দূরে রাখা যাবে না
বঙ্গন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দর্শনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এমপি টগর আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: কুষ্টিয়ায় বঙ্গন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দর্শনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃস্পতিবার বিকেলে দর্শনা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি ও দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, ভার্স্কয আর মূর্তি এক নয়। মূর্তি হলো প্রতিমা। ভাস্কর্য কৃষ্টি-কালচার প্রতিকৃতি। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, কিছু মানুষ ধর্মকে ব্যবহার করে বাংলাদেশকে একটি তালেবান রাষ্ট্র বানাতে চাই। আমরা কিছুতেই তালেবান রাষ্ট্র বানাতে দেব না। তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মানে হলো স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশে এখনো বিদ্যমান। ভাস্কর্যের বিরোধিতা করে জনগণের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে দূরে রাখা যাবে না। স্বাধীনতাবিরোধী চক্রের সকলকে আইনের আওতায় না আনা পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রসাশক মাহফুজুর রহমান মঞ্জু, জাসদের উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম লুল্লু, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফজ্জেল হোসেন তপু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’