বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৩ শ বোতল ফেনসিডিলসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ৩০-১১-২০২০ ইং
দর্শনায় ৩ শ বোতল ফেনসিডিলসহ দুজন আটক
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ শ বোতল ফেনসিডিলসহ উজ্জ্বল (৩০) ও শামিম (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাঁদের বাড়ি দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মাঝপাড়ায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমানের নেতৃত্বে রোববার সকাল পৌনে ৮টার দিকে থানার এসআই সাইফুল ইসলাম ও এএসআই মহিউদ্দিন ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামে। এসময় নাস্তিপুর গ্রামস্থ গালার মাঠের রাহেদের সেগুন বাগানের সামনে থেকে ৩ শ বোতল ফেনসিডিলসহ উজ্জ্বল ও শামিম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক উজ্জ্বল (৩০) দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মাঝপাড়ার আবুল ফজলের ছেলে ও শামিম (২৭) একই এলাকার বদর উদ্দীনের ছেলে। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’