বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০২০ ইং
সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা
দর্শনায় বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬-বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দর্শনা আইসিপি সম্মেলন কেন্দ্রে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ডেলিগেশন দলের নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া সাদাত খান, পিএসসি। এছাড়াও বিজিবি দলে আরও ১০ জন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। বিএসএফ ডেলিগেশন দলের নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী পিকে আনান্দ, পিএমএমএস, পিএমজি। এছাড়াও বিএসএফ দলে আরও ৯ জন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। সভায় সীমান্তে নিরীহ বাংলাদেশী হত্যা বন্ধ, মাদকদ্রব্য পাচার রোধসহ সীমান্ত এলাকায় অপরাধ কর্মকান্ড রোধকল্পে ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কাজ, মাদক চোরাচালান বন্ধে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং কাটাতারের বেড়া কাটা বন্ধসহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। সভায় দু-দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক এবং অবৈধভাবে বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার বন্ধের আশাবাদ ব্যক্ত করে সীমান্ত সম্মেলনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। গতকাল চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক পরিচালক কর্ণেলমোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস পিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’