বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশে আরও ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ২০৬০

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২০ ইং
দেশে আরও ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ২০৬০
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন করে তিনজনের করোনা শনাক্ত সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ২ হাজার ৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৮৭০টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬০ জনের। দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৬ হাজার ৩৮৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৪২৮ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ। এর আগে গত ৫ সেপ্টেম্বর সংক্রমণ শনাক্তের হার ছিল ১৫ দশমিক ১৮ শতাংশ। মাঝে সংক্রমণ শনাক্তের হার ১০ থেকে ১৩ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১০ জন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে আরও তিনজন করোনা শনাক্ত হয়েছে। গতকাল নতুন শনাক্ত ৩ জনই চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬২ জন। গতকাল রোববার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ্য হয়নি। সর্ব্বশেষ বৃহস্পতিবার সদর উপজেলা থেকে সাতজন ও জীবননগর উপজেলা থেকে পাঁজজনসহ মোট ১২ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৭ জন। জানা যায়, গত শনিবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ২৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল ২৯টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৩টি নমুনার ফলাফল পজেটিভ ও বাকি ২৬টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা করোনা আক্রান্ত সন্দেহে সদর উপজেলা থেকে ২৯টি, আলমডাঙ্গা থেকে ৩টি, দামুড়হুদা থেকে ৫টি ও ফলোআপ ৩টি নমুসাসহ মোট ৪০টি সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৭৩০টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৪৬৯টি, পজিটিভ ১ হাজার ৫৬২টি, নেগেটিভ ৪ হাজার ৯৬৭টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৪৬জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৭জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’