বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অবকাঠামো উন্নয়নে এ প্রকল্পটি জেলাবাসীকে প্রধানমন্ত্রীর উপহার

  • আপলোড তারিখঃ ২২-১১-২০২০ ইং
অবকাঠামো উন্নয়নে এ প্রকল্পটি জেলাবাসীকে প্রধানমন্ত্রীর উপহার
দর্শনা-মুজিবনগর আঞ্চলিক মহাসড়কে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এমপি টগর ওয়াসিম রয়েল: দর্শনা-মুজিবনগর আঞ্চলিক মহাসড়কে দেড়শ কোটি টাকা ব্যয়ে (আর-৭৪৯) উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর ২ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড গোল চত্বরে দর্শনা-মুজিবনগর সড়ক, সড়ক সংলগ্ন পানি নিষ্কাশনের ড্রেন, বিভিন্ন স্থানে কালভার্ট নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে দেড়শ কোটি টাকা ব্যয়ের (আর-৭৪৯) উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগর টগর। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, ‘একটি এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটতে হলে সর্বপ্রথম সে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। এ এলাকার মানুষ দীর্ঘদিন সড়কে যানজটসহ যাতায়াতের সমস্যায় ভুগছেন। এমনকি বিভিন্ন সময়ে ছোট-বড় দুর্ঘটনায় প্রাণও হারাচ্ছেন অনেকে। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল সড়কসহ এই এলাকার অবকাঠামোর ুুউন্নয়ন। আর এলাকাবাসীর দীর্ঘদিনের সেই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে এ প্রকল্পটি জেলাবাসীকে উপহার দিয়েছেন। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে আমার এলাকার মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।’ এমপি টগর আরও বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ও স্বপ্ন পূরণে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশজুড়ে একের-পর এক উন্নয়নমূলক কাজ করে চলেছেন। তাই আসুন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়তে ও দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করি।’ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল, দর্শনা পৌর নাগরিক কমিটির সদস্যসচিব গোলাম ফারুক আরিফ, ঠিকাদার জহিরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, কমরেড অ্যাড. শহিদুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, জাতীয় ছাত্র সমাজের সাবেক জেলা সভাপতি ও জেলা জাতীয় পার্টির ছাত্র শিক্ষাবিষয়ক সম্পাদক এনামুল হক সন্টু, আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, হাজী আকমত আলী, সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস, জাহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদীন নফর, ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সহসভাপতি আব্দুল জলিল, নুর আলী, মাজিদুল ইসলাম, শ্রী সমরেশ পাত্র, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক কবির মল্লিক, জাহাঙ্গীর হোসেন, জাহিদ হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সহসভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, হবা জোয়ার্দার, মামুন শাহ, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিক, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সহসভাপতি কামরুজ্জামান লোমান, প্রভাত, রায়হান, অপু সরকার, আশরাফুল প্রমুখ। অনুষ্ঠানে রোডস এন্ড হাইওয়ের জায়গায় যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা তৈরি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের ১৫দিনের সময় বেধে দিয়ে সকল অবৈধ স্থাপনা স্ব স্ব স্থান থেকে সরিয়ে নিয়ে জায়গা খালি করার নির্দেশ দেয়। উল্লেখ্য, দর্শনা-মুজিবনগর আঞ্চলিক মহাসড়কে দেড়শ কোটি টাকার (আর-৭৪৯) উন্নয়ন প্রকল্পের মধ্যে দুুটি জেলা রয়েছে। চুয়াডাঙ্গা জেলার দর্শনা-আটকবর পর্যন্ত বিভিন্ন উন্নয়ন অবকাঠামো বাবদ ১২০ কোটি টাকা এবং মেহেরপুর জেলার মুজিবনগরসহ কেদারগঞ্জবাজারের বিভিন্ন উন্নয়ন অবকাঠামো বাবদ ৩৯ কোটি টাকা। এর মধ্যে ৩৯ কিলোমিটার দুই লেনের সড়ক, সড়ক সংলগ্ন পানি নিষ্কাশনের ড্রেনলাইন, ১২টি কালভার্ট, একাধিক স্থানে গোলচত্বরের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’