বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রায় ৫ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার

  • আপলোড তারিখঃ ২১-১১-২০২০ ইং
প্রায় ৫ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার
মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক পৃথক অভিযান সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা-৬ বিজিবি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ ২ হাজার ৯শ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি জানায়, গত ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-এর বুড়িপোতা বিওপির টহল কমান্ডার নায়েক মো. মাহবুব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা গ্রামের খালপাড়া হতে ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে। যার আনুমানিক মূল্য- ৩৯,৬০০/-(উনচল্লিশ হাজার ছয়শত) টাকা। এ দিন রাত সাড়ে ০৮টার দিকে দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মো. আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত ইশ্বরচন্দ্রপুর গ্রামের ইশ্বরচন্দ্রপুর মাঠ হতে ৩২ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে। যার আনুমানিক মূল্য- ১২,৮০০/-(বার হাজার আটশত) টাকা। অপরদিকে, একইদিন রাত ৮টার সময় নিয়মিত টহলের মাধ্যমে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-এর সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. লিখন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৪৪০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য- ১,৭৬,০০০/-(এক লক্ষ ছেয়াত্তর হাজার) টাকা। অন্যদিকে, গত ১৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে নিয়মিত টহলের মাধ্যমে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-এর ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত ঠাকুরপুর মাঠ হতে ৩৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ০৩ কেজি গাঁজা আটক করেছে। যার আনুমানিক মূল্য- ১,৬৪,৫০০/-(এক লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত) টাকা। এছাড়াও, ওইদিন রাত ১০টার দিকে ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত ফুলবাড়ী মাঠ হতে ২০ টি ভারতীয় থ্রী পিচ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য- ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার পাঁচশত) টাকা। আটককৃত মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। উপরোক্ত সকল মালামালের সর্বমোট সিজার মূল্য- ৫,০২,৯০০/-(পাঁচ লক্ষ দুই হাজার নয়শত) টাকা। উদ্ধারকৃত সকল মালামাল চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’