সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন, চুয়াডাঙ্গায় আলোচনাসভায় ডিসি নজরুল ইসলাম
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সপ্তাহের উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবিলায় আনবে গতি’।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে শ্বেত কপত অবমুক্ত করে এ সপ্তাহের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এর আগে জেলা প্রশাসক ফায়ার সার্ভিস কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাঁকে সালামী প্রদান করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, শিল্পায়ন ও নগরায়নের ব্যাপকতার ফলে দেশে দুর্ঘটনার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দুর্যোগে উদ্ধারকাজ পরিচালনায় দেখা দিচ্ছে নিত্য-নতুন চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ফায়ার সার্ভিস কর্মীদের ভূমিকা অপরিসীম।
আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি। ফায়ার স্টেশন অফিসার শাজাহান আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্যারেড কমান্ডার নাছির উদ্দিন, আব্দুর রহমান, শফিকুল ইসলাম, ইদ্রিস আলী, জামাল উদ্দিন, আনোয়ার জাহিদ, মোহাইমেন তুষার, রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম, সহসভাপতি জামসিদুল হক মুনি, সাংবাদিক গোলাম প্রমুখ। পরে মহড়া প্রদর্শন করা হয়।
দামুড়হুদা:

দর্শনা স্টেশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহ¯পতিবার সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবিলায় আনবে গতি’। তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা স্টেশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাগণ।
মেহেরপুর:

মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বেলুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন। এর আগে জেলা প্রশাসক অনুষ্ঠানে এসে পৌঁছালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসক জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সালাম গ্রহণ করেন। এরপরে সেখানে বেলুন উড়ানো হয় এবং এর আগে প্রতীকী অগ্নি নির্বাপনের উদ্বোধন করেন। মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শারফুল আহসান ভূঁইয়া, স্টেশন অফিসার অমিও কুমার বিশ্বাস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পরে উপ-সহকারী পরিচালক শারফুল আহসান ভূঁইয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব গাড়িগুলো সাইরেন বাজিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কালীগঞ্জ:

ঝিনাইদহের কালীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কার্যালয়ে এক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানী সাহা। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি কর্তৃক জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের প্রধান পতাকা উত্তোলনের পর স্টেশন টিমের সদস্যরা অতিথিকে সালাম জানান। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি জামির হোসেন ও স্টেশনের লিডার রবিউল ইসলাম। ফায়ার স্টেশন অফিসের সদস্য মুকুল হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি জয়যাত্রা টেলিভিশনের হাবিব ওসমান, বিজয় টিভির আহসান কবির, আমাদের নতুন সময় পত্রিকার ফিরোজ আহমেদ প্রমুখ।